১৪/১৯. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২৫৩৪ - কিতাবুস্ সিয়াম (রোজা)
‘আশুরা দিবসে সিয়াম পালন করা
সহীহ মুসলিম : ২৫৩৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৫৩৪
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا ابْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، رضى الله عنهما أَنَّهُ ذُكِرَ عِنْدَ رَسُولِ اللَّهِ ﷺ يَوْمُ عَاشُورَاءَ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " كَانَ يَوْمًا يَصُومُهُ أَهْلُ الْجَاهِلِيَّةِ فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يَصُومَهُ فَلْيَصُمْهُ وَمَنْ كَرِهَ فَلْيَدَعْهُ ".
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আশূরার দিন সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আলোচনা করা হলে তিনি বললেন, এ দিনে জাহিলী যুগে লোকেরা সিয়াম পালন করত। তোমাদের মধ্যে যে এ দিনে সিয়াম পালন করতে আগ্রহী, সে এ দিনে সিয়াম পালন করতে পারে। আর যে অপছন্দ করে, সে ছেড়ে দিতে পারে।
ই.ফা. ২৫১১, ই.সে. ২৫১০
