১৪/১৯. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২৫৩৫ - কিতাবুস্ সিয়াম (রোজা)
‘আশুরা দিবসে সিয়াম পালন করা
সহীহ মুসলিম : ২৫৩৫
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৫৩৫
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الْوَلِيدِ، - يَعْنِي ابْنَ كَثِيرٍ - حَدَّثَنِي نَافِعٌ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، - رضى الله عنهما - حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ فِي يَوْمِ عَاشُورَاءَ " إِنَّ هَذَا يَوْمٌ كَانَ يَصُومُهُ أَهْلُ الْجَاهِلِيَّةِ فَمَنْ أَحَبَّ أَنْ يَصُومَهُ فَلْيَصُمْهُ وَمَنْ أَحَبَّ أَنْ يَتْرُكَهُ فَلْيَتْرُكْهُ " . وَكَانَ عَبْدُ اللَّهِ - رضى الله عنه - لاَ يَصُومُهُ إِلاَّ أَنْ يُوَافِقَ صِيَامَهُ .
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি ‘আশূরার দিন রাসূলুল্লাহ (ﷺ)-কে এ কথা বলতে শুনেছেন যে, জাহিলী যুগে এ দিনে লোকেরা সিয়াম সাধনা করত। যদি কেউ এদিনে সাওম পালন করতে চায়, সে এদিনে সিয়াম পালন করবে। আর কেউ যদি এদিনে সাওম পালন করতে না চায়, সে সাওম পালন করবে না। ‘আবদুল্লাহ (রাঃ) তাঁর অভ্যস্ত দিনে না হলে ‘আশূরার সাওম পালন করতেন না।
ই.ফা. ২৫১২, ই.সে. ২৫১১
