১৪/১৯. অধ্যায়ঃ
‘আশুরা দিবসে সিয়াম পালন করা
সহিহ মুসলিম : ২৫৩৭
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৫৩৭
وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ النَّوْفَلِيُّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ، زَيْدٍ الْعَسْقَلاَنِيُّ حَدَّثَنَا سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، - رضى الله عنهما - قَالَ ذُكِرَ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمُ عَاشُورَاءَ فَقَالَ " ذَاكَ يَوْمٌ كَانَ يَصُومُهُ أَهْلُ الْجَاهِلِيَّةِ فَمَنْ شَاءَ صَامَهُ وَمَنْ شَاءَ تَرَكَهُ " .
‘আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আশুরার দিবস সম্পর্কে কথা তোলা হলে তিনি বললেন, এ দিনে জাহিলী যুগে লোকেরা সাওম পালন করত। যার ইচ্ছা সে এ দিনে সাওম পালন করবে, আর যার ইচ্ছা সে এ দিনে সাওম পালন করবে না।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৫১৪, ইসলামীক সেন্টারঃ ২৫১৩
