১৪/১৯. অধ্যায়ঃ
‘আশুরা দিবসে সিয়াম পালন করা
সহিহ মুসলিম : ২৫৩৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৫৩৮
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ جَمِيعًا عَنْ أَبِي مُعَاوِيَةَ، قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عُمَارَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، قَالَ دَخَلَ الأَشْعَثُ بْنُ قَيْسٍ عَلَى عَبْدِ اللَّهِ وَهُوَ يَتَغَدَّى فَقَالَ يَا أَبَا مُحَمَّدٍ ادْنُ إِلَى الْغَدَاءِ . فَقَالَ أَوَلَيْسَ الْيَوْمُ يَوْمَ عَاشُورَاءَ قَالَ وَهَلْ تَدْرِي مَا يَوْمُ عَاشُورَاءَ قَالَ وَمَا هُوَ قَالَ إِنَّمَا هُوَ يَوْمٌ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصُومُهُ قَبْلَ أَنْ يَنْزِلَ شَهْرُ رَمَضَانَ فَلَمَّا نَزَلَ شَهْرُ رَمَضَانَ تُرِكَ . وَقَالَ أَبُو كُرَيْبٍ تَرَكَهُ .
‘আবদুর রহমান ইবনু ইয়াযীদ (রাঃ) হতে বর্ণিতঃ
আশআস ইবন কায়স (রাঃ) আব্দুল্লাহ (রাঃ)-এর নিকট গেলেন। তখন তিনি দুপুরের খাবার খাচ্ছিলেন। তিনি বললেন, হে আবু মুহাম্মাদ! তুমি খাওয়ার জন্য কাছে এসো। তিনি বললেন, আজ কি আশুরার দিন নয়? তিনি বললেন, তুমি কি জান আশুরা দিন কী? আশআস (রাঃ) বললেন, সে আবার কী? তিনি বললেন, রমজানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে এ দিন রসূলুল্লাহ (ﷺ) সাওম পালন করতেন। যখন রমজানের সাওম ফরজ হল তখন তা ছেড়ে দেয়া হল। রাবী আবু কুরায়ব (রাঃ) تُرِكَ এর স্থলে تَرَكَهُ বলেছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৫১৫, ইসলামীক সেন্টারঃ ২৫১৪
