১৪/২২. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২৫৬১ - ঈদের দিনে সাওম নিষেধ

‘ঈদুল ফিতর ও ‘ঈদুল আযহার দিনে সিয়াম পালন করা হারাম

ঈদের দিনে সাওম নিষেধ: উমর (রাঃ)-এর ভাষণ

সহীহ মুসলিমহাদিস নম্বর ২৫৬১

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي عُبَيْدٍ مَوْلَى ابْنِ أَزْهَرَ أَنَّهُ قَالَ: شَهِدْتُ الْعِيدَ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ فَجَاءَ فَصَلَّى ثُمَّ انْصَرَفَ فَخَطَبَ النَّاسَ فَقَالَ إِنَّ هَذَيْنِ يَوْمَانِ نَهَى رَسُولُ اللَّهِ ﷺ عَنْ صِيَامِهِمَا يَوْمُ فِطْرِكُمْ مِنْ صِيَامِكُمْ وَالْآخَرُ يَوْمٌ تَأْكُلُونَ فِيهِ مِنْ نُسُكِكُمْ

ইবনু আযহারের মুক্ত গোলাম আবূ ‘উবায়দ (রহঃ) হতে বর্ণিতঃ

আমি ঈদের দিন ‘উমর ইবনু খাত্ত্বাব (রাঃ)–এর সাথে উপস্থিত ছিলাম। তিনি সালাত আদায় সমাপ্ত করে লোকদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। এতে তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এ দু’দিন সিয়াম পালন করতে নিষেধ করেছেন। ‘ঈদুল ফিতরের দিন, আর দ্বিতীয় হলো যেদিন তোমরা কুরবানীর গোশ্‍ত খেয়ে থাক।

[৭] ঈদুল ফিত্‍র এবং ঈদুল আযহার দিন সাওম পালন করা হারাম। চাই তা মানসা করা বা নযর মানার সাওম বা নাফ্‍ল সাওমই হোক অথবা কাফ্‍ফারার সাওম বা অন্যান্য সাওম হোক। আর যদি বিশেষ করে ইচ্ছাকৃতভাবে ঐ দিনসমূহে মানসা করে তবে ইমাম শাফি’ঈ এবং অধিকাংশ ‘উলামার মতে তার ঐ মানসা সাব্যস্তই হবে না। সাওম পালন করা না করা পরের কথা, ফলে তার উপর কাযা করাও আবশ্যক নয়। অন্য পক্ষে ইমাম আবূ হানীফার মতে মানসা কার্যকর হবে এবং তার কাযা আদায় ওয়াজিব। ফলে অন্য কোন দিন সাওম পালনে তা পূর্ণ হবে। কিন্তু এ কথা সকল ইমামের ব্যতিক্রম, ইমাম নাবাবীও এমনই বলেছেন।ই. ফা. ২৫৩৮ ই. সে. ২৫৩৭

সহীহ মুসলিম হাদিস ২৫৬১-এর সারসংক্ষেপ

এই হাদিসে ঈদের দিনে সাওম নিষেধের বিষয়টি এসেছে। আবু উবাইদ বলেন, তিনি ঈদের দিন উমর ইবন খাত্তাব (রাঃ)-এর সঙ্গে ছিলেন। উমর (রাঃ) সালাত শেষ করে লোকদের উদ্দেশে ভাষণ দেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) দুই দিন সাওম পালন করতে নিষেধ করেছেন। একটি হলো ঈদুল ফিতরের দিন—যেদিন রমজানের সাওম শেষ করার আনন্দ থাকে। আর দ্বিতীয়টি হলো কুরবানির দিন—যেদিন মানুষ কুরবানির গোশত খায়। এই হাদিসে ঈদের সাওম নিষেধ, ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিনের বিধান পরিষ্কারভাবে এসেছে। এখানে মূল শিক্ষা হলো, ইবাদতও নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশ অনুযায়ী করতে হয়; নিজের ভালো মনে হলেই সব দিনে সাওম রাখা যায় না।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঈদুল ফিতরের দিনে সাওম পালন নিষেধ।
  • কুরবানির ঈদের দিনেও সাওম পালন নিষেধ।
  • উমর (রাঃ) ঈদের ভাষণে নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশ মানুষকে স্মরণ করিয়েছেন।
  • ইবাদতে সময় ও বিধান মানা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন