১৪/৩৫. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২৬২১ - মাসে তিন দিনের সিয়াম
সারা বছর ধরে সিয়াম পালন করা নিষেধ, কারণ এতে স্বাস্থ্যহানি হওয়ার এবং জরুরী কর্তব্য পালনে অক্ষম হয়ে পড়ার আশঙ্কা রয়েছে, একদিন পরপর সিয়াম পালন করার ফাযীলাত
মাসে তিন দিনের সিয়ামের শিক্ষা
সহীহ মুসলিম : ২৬২১
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৬২১
وَحَدَّثَنِيهِ زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، عَنْ يَحْيَى، بْنِ أَبِي كَثِيرٍ بِهَذَا الإِسْنَادِ وَزَادَ فِيهِ بَعْدَ قَوْلِهِ " مِنْ كُلِّ شَهْرٍ ثَلاَثَةَ أَيَّامٍ " " فَإِنَّ لَكَ بِكُلِّ حَسَنَةٍ عَشْرَ أَمْثَالِهَا فَذَلِكَ الدَّهْرُ كُلُّهُ " . وَقَالَ فِي الْحَدِيثِ قُلْتُ وَمَا صَوْمُ نَبِيِّ اللَّهِ دَاوُدَ قَالَ " نِصْفُ الدَّهْرِ " . وَلَمْ يَذْكُرْ فِي الْحَدِيثِ مِنْ قِرَاءَةِ الْقُرْآنِ شَيْئًا وَلَمْ يَقُلْ " وَإِنَّ لِزَوْرِكَ عَلَيْكَ حَقًّا " . وَلَكِنْ قَالَ " وَإِنَّ لِوَلَدِكَ عَلَيْكَ حَقًّا " .
আবূ সালামাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এ সূত্রে ‘প্রতি মাসে তিনদিন করে সিয়াম পালন করাই যথেষ্ট’- এ কথার পরে আরো আছে, “কেননা প্রত্যেক নেক কাজের বিনিময়ে তার দশগুণ সাওয়াব পাওয়া যায়, আর এভাবে তা সারা বছরের সিয়ামের সমতুল্য গণ্য হয়”। তিনি তার বর্ণিত হাদীসের আরো উল্লেখ করেছেন, “আমি বললাম, আল্লাহর নবী দাউদ (আঃ)- এর সিয়াম কী (ছিল)? তিনি বললেন, বছরের অর্ধেক (অর্থাৎ একদিন সিয়াম পালন করা ও একদিন সিয়াম ভাঙ্গা)। তিনি (এ হাদীসে) কোরআন তিলাওয়াতের প্রসঙ্গে কিছুই উল্লেখ করেননি। এ বর্ণনায় তিনি “তোমার সাক্ষাত-প্রার্থীদেরও তোমার উপর হাক্ব আছে”- এ কথাটি উল্লেখ করেননি। বরং এতে আছেঃ তোমার সন্তানদেরও তোমার উপর হাক্ব আছে।
ই.ফা. ২৫৯৮, ই.সে. ২৫৯৭
সহীহ মুসলিম হাদিস ২৬২১-এর সারসংক্ষেপ
এই হাদিসটি আগের বর্ণনার অনুরূপ, তবে কিছু অতিরিক্ত অংশ আছে। এখানে প্রতি মাসে তিন দিন সিয়াম রাখার পর বলা হয়েছে, প্রতিটি নেক কাজের বিনিময়ে দশগুণ সওয়াব পাওয়া যায়; তাই এভাবে তা সারা বছরের সিয়ামের সমতুল্য হয়। দাউদ (আঃ)-এর সিয়াম সম্পর্কে বলা হয়েছে, তা বছরের অর্ধেক—অর্থাৎ একদিন সিয়াম রাখা এবং একদিন বিরতি দেওয়া। এই বর্ণনায় কুরআন তিলাওয়াতের অংশ নেই। আরও একটি পার্থক্য হলো, এখানে সাক্ষাৎপ্রার্থীর হকের বদলে সন্তানের হকের কথা এসেছে। সব মিলিয়ে হাদিসটি ইবাদতের সঙ্গে পরিবার ও সন্তানের অধিকারকে একসঙ্গে দেখতে শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রতি মাসে তিন দিন সিয়ামের বিশেষ মূল্য এই হাদিসে এসেছে।
- প্রতিটি নেক কাজের দশগুণ সওয়াবের কথা উল্লেখ করা হয়েছে।
- দাউদ আঃ-এর সিয়াম বছরের অর্ধেকের মতো—একদিন সিয়াম, একদিন বিরতি।
- সন্তানের হকও ইবাদতের পরিকল্পনায় বিবেচ্য।
