১/৬৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২৬৩ - আমানত উঠে যাওয়ার আলামত
কারো কারো অন্তর থেকে ঈমান ও আমানাতদারী উঠিয়ে নেয়া এবং অন্তরে ফিত্নার সৃষ্টি হওয়া
আমানত উঠে যাওয়া: হৃদয়, লেনদেন ও ঈমানের শিক্ষা
সহীহ মুসলিম : ২৬৩
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৬৩
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَوَكِيعٌ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ حَدَّثَنَا رَسُولُ اللَّهِ ﷺ حَدِيثَيْنِ قَدْ رَأَيْتُ أَحَدَهُمَا وَأَنَا أَنْتَظِرُ الآخَرَ حَدَّثَنَا " أَنَّ الأَمَانَةَ نَزَلَتْ فِي جِذْرِ قُلُوبِ الرِّجَالِ ثُمَّ نَزَلَ الْقُرْآنُ فَعَلِمُوا مِنَ الْقُرْآنِ وَعَلِمُوا مِنَ السُّنَّةِ " . ثُمَّ حَدَّثَنَا عَنْ رَفْعِ الأَمَانَةِ قَالَ «يَنَامُ الرَّجُلُ النَّوْمَةَ فَتُقْبَضُ الأَمَانَةُ مِنْ قَلْبِهِ فَيَظَلُّ أَثَرُهَا مِثْلَ الْوَكْتِ ثُمَّ يَنَامُ النَّوْمَةَ فَتُقْبَضُ الأَمَانَةُ مِنْ قَلْبِهِ فَيَظَلُّ أَثَرُهَا مِثْلَ الْمَجْلِ كَجَمْرٍ دَحْرَجْتَهُ عَلَى رِجْلِكَ فَنَفِطَ فَتَرَاهُ مُنْتَبِرًا وَلَيْسَ فِيهِ شَىْءٌ - ثُمَّ أَخَذَ حَصًى فَدَحْرَجَهُ عَلَى رِجْلِهِ - فَيُصْبِحُ النَّاسُ يَتَبَايَعُونَ لاَ يَكَادُ أَحَدٌ يُؤَدِّي الأَمَانَةَ حَتَّى يُقَالَ إِنَّ فِي بَنِي فُلاَنٍ رَجُلاً أَمِينًا . حَتَّى يُقَالَ لِلرَّجُلِ مَا أَجْلَدَهُ مَا أَظْرَفَهُ مَا أَعْقَلَهُ وَمَا فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ».وَلَقَدْ أَتَى عَلَىَّ زَمَانٌ وَمَا أُبَالِي أَيَّكُمْ بَايَعْتُ لَئِنْ كَانَ مُسْلِمًا لَيَرُدَّنَّهُ عَلَىَّ دِينُهُ وَلَئِنْ كَانَ نَصْرَانِيًّا أَوْ يَهُودِيًّا لَيَرُدَّنَّهُ عَلَىَّ سَاعِيهِ وَأَمَّا الْيَوْمَ فَمَا كُنْتُ لأُبَايِعَ مِنْكُمْ إِلاَّ فُلاَنًا وَفُلاَنًا .
হুযাইফাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদেরকে দু’টি কথা বলেছিলেন, সে দু’টির একটি তো আমি স্বচোখেই দেখেছি আর অপরটির অপেক্ষা করছি। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, মানব হৃদয়ের মূলে আমানাত নাযিল হয়, [৫৩] তারপর কোরআন অবতীর্ণ হয়। অনন্তর তারা কোরআন শিখেছে এবং সুন্নাহর জ্ঞান লাভ করেছে।তারপর তিনি আমাদেরকে আমানাত উঠিয়ে নেয়ার বর্ণনা দিলেন। বললেন, মানুষ ঘুমাবে আর তখন তার অন্তর হতে আমানাত তুলে নেয়া হবে। ফলে তার চিহ্ন থেকে যাবে একটি নুকতার মত। এরপর আবার সে ঘুমায় তখন তার অন্তর থেকে আমানাত তুলে নেয়া হবে। ফলে তার চিহ্ন থেকে যাবে ফোস্কার মত; যেন একটি আগুনের ফুলকি যা তুমি তোমার পায়ে রগড়ে দিলে। তখন তাতে ফোস্কা পড়ে যায় এবং তুমি তা ফোলা দেখতে পাও অথচ তাতে (পুঁজ-পানি ব্যতীত) কিছু নেই।তারপর রাসূলুল্লাহ্ (ﷺ) কয়েকটি কাঁকর নিয়ে তাঁর পায়ে ঘষলেন এবং বললেন, যখন এমন অবস্থা হয়ে যাবে তখন মানুষ বেচাকেনা করবে কিন্তু কেউ আমানাত শোধ করবে না। এমন কি বলা হবে যে, অমুক বংশে একজন আমানাতদার আছেন। এমন অবস্থা হবে যে, কাউকে বলা হবে বড়ই বাহাদুর, হুঁশিয়ার ও বুদ্ধিমান অথচ তার অন্তরে দানা পরিমাণ ঈমান থাকবে না।হুযাইফাহ্ (রাঃ) বলেন, এমন এক যুগও গেছে যখন যে কারোর সাথে লেনদেন করতে দ্বিধা করতাম না। কারণ সে যদি মুসলিম হতো তবে তার দীনদারীই তাকে আমার হাক্ পরিশোধ করতে বাধ্য করতো। আর যদি সে খৃষ্টান বা ইয়াহূদী হতো তবে তার প্রশাসক তা শোধ করতে তাকে বাধ্য করত। কিন্তু বর্তমানে আমি অমুক অমুক ব্যতীত কারো সাথে লেনদেন করতে রাজি না।ইবনু নুমায়র ও ইসহাক্ ইবনু ইবরাহীম (রহঃ) ..... আ’মাশ (রহঃ)-এর সূত্রে পূর্ব বর্ণিত সানাদের অনুরূপ বর্ণনা করেছেন।
[১] হাসান বলেন, আমানাত অর্থ দ্বীন ইসলাম, তাঁর দ্বীন সম্পূর্ণ আমানাত। আর আবুল আলিয়া বলেন, আমানাত অর্থ শারী’আতের বিধি ও নিষেধ। মুকাতিল (রহঃ) বলেন, আমানাত অর্থ ‘ইবাদাত। ইমাম ওয়াহিদী বলেন, অধিকাংশ মুফাস্সিরীনদের কথা এটাই যে, আমানাত অর্থ ফারযসমূহ ও ‘ইবাদাতসমূহ যা পালন করতে হবে। পালন না করলে আল্লাহর ‘আযাব হবে। (সংক্ষিপ্ত নাবাবী)ই.ফা. ২৬৫, ২৬৬; ই.সে. ২৭৫, ২৭৬
সহীহ মুসলিম হাদিস ২৬৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে হুযাইফা (রাঃ) বলেন, রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাদেরকে দুটি কথা বলেছেন। একটি হলো, আমানত মানুষের হৃদয়ের মূলে নাজিল হয়, তারপর কুরআন আসে, মানুষ কুরআন ও সুন্নাহ শেখে। এরপর তিনি আমানত উঠিয়ে নেওয়ার কথা বলেন। মানুষ ঘুমাবে, তার অন্তর থেকে আমানত তুলে নেওয়া হবে; প্রথমে দাগের মতো, পরে ফোস্কার মতো চিহ্ন থাকবে। তখন মানুষ বেচাকেনা করবে, কিন্তু আমানত ঠিকভাবে আদায় করবে না। এমনকি কোনো গোত্রে একজন আমানতদার আছে—এ কথা বিশেষভাবে বলা হবে। হাদিসে আরও এসেছে, মানুষকে বাহাদুর, বুদ্ধিমান বলা হবে, অথচ তার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে না। এই হাদিস আমানত, ঈমান, কুরআন-সুন্নাহ শিক্ষা এবং লেনদেনের সততার গভীর সম্পর্ক দেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আমানত মানুষের হৃদয়ের গভীর বিষয়ের সঙ্গে যুক্ত।
- কুরআন ও সুন্নাহ শেখা আমানত রক্ষার পথকে শক্ত করে।
- লেনদেনে আমানতদারি কমে যাওয়া ঈমানের দুর্বলতার লক্ষণ হতে পারে।
