১৪/৩৫. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২৬৩০ - বছরের অর্ধেক সাওম
সারা বছর ধরে সিয়াম পালন করা নিষেধ, কারণ এতে স্বাস্থ্যহানি হওয়ার এবং জরুরী কর্তব্য পালনে অক্ষম হয়ে পড়ার আশঙ্কা রয়েছে, একদিন পরপর সিয়াম পালন করার ফাযীলাত
দাউদী সাওম ও রাতের সালাতের ভারসাম্য
সহীহ মুসলিম : ২৬৩০
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৬৩০
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَمْرُو، بْنُ دِينَارٍ أَنَّ عَمْرَو بْنَ أَوْسٍ، أَخْبَرَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، - رضى الله عنهما - أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " أَحَبُّ الصِّيَامِ إِلَى اللَّهِ صِيَامُ دَاوُدَ كَانَ يَصُومُ نِصْفَ الدَّهْرِ وَأَحَبُّ الصَّلاَةِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ صَلاَةُ دَاوُدَ - عَلَيْهِ السَّلاَمُ - كَانَ يَرْقُدُ شَطْرَ اللَّيْلِ ثُمَّ يَقُومُ ثُمَّ يَرْقُدُ آخِرَهُ يَقُومُ ثُلُثَ اللَّيْلِ بَعْدَ شَطْرِهِ " . قَالَ قُلْتُ لِعَمْرِو بْنِ دِينَارٍ أَعَمْرُو بْنُ أَوْسٍ كَانَ يَقُولُ يَقُومُ ثُلُثَ اللَّيْلِ بَعْدَ شَطْرِهِ قَالَ نَعَمْ .
‘আবদুল্লাহ ইবনু ‘আম্র ইবনুল ‘আস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন: আল্লাহ্র নিকট সর্বাধিক প্রিয় সাওম হচ্ছে দাঊদ (আঃ)-এর সাওম। তিনি বছরের অর্ধেক কাল সাওম পালন করতেন। মহান আল্লাহ্র নিকট সর্বাধিক পছন্দনীয় সালাত হচ্ছে দাঊদ (আঃ)-এর সালাত। তিনি অর্ধ রাত ঘুমাতেন, অতঃপর সালাতে দাঁড়াতেন, অতঃপর শেষ রাতে ঘুমিয়ে যেতেন। তিনি অর্ধ রাত অতিক্রান্ত হবার পর এক-তৃতীয়াংশ রাত ইবাদত করতেন। রাবী ইবনু জুরায়জ (রহঃ) বলেন, আমি ‘আমর ইবনু দীনারকে বললাম, ‘আমর ইবনু আওস (রহঃ) কি এ কথা বলতেন যে, তিনি অর্ধরাত অতিক্রান্ত হবার পর এক-তৃতীয়াংশ রাত ইবাদতে থাকতেন? তিনি বললেন, হ্যাঁ।
ই. ফা. ২৬০৭ ই. সে. ২৬০৬
সহীহ মুসলিম হাদিস ২৬৩০-এর সারসংক্ষেপ
এই হাদিসে দাউদ (আঃ)-এর সাওমকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সাওম হিসেবে বলা হয়েছে। তিনি বছরের অর্ধেক সময় সাওম পালন করতেন, অর্থাৎ একদিন সাওম রাখতেন আর একদিন বাদ দিতেন। একই সঙ্গে দাউদ (আঃ)-এর সালাতের নিয়মও এসেছে। তিনি অর্ধরাত ঘুমাতেন, তারপর সালাতে দাঁড়াতেন, এরপর শেষ রাতে আবার ঘুমিয়ে যেতেন। বর্ণনায় আরও স্পষ্ট করা হয়েছে যে, তিনি অর্ধরাত পার হওয়ার পর রাতের এক-তৃতীয়াংশ ইবাদত করতেন। এই হাদিস দাউদী সাওম, রাতের সালাত এবং নফল ইবাদতে ভারসাম্য সম্পর্কে সরাসরি শিক্ষা দেয়। এখানে কোনো কঠোরতা নয়, বরং সুন্দর নিয়ম, বিশ্রাম ও ইবাদতের মিল দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দাউদী সাওম বছরে অর্ধেক সাওম পালনের একটি নিয়মিত পদ্ধতি।
- রাতের সালাতে ঘুম, ইবাদত ও আবার বিশ্রামের সুন্দর ধারা আছে।
- নফল ইবাদতে শরীরের শক্তি ও ধারাবাহিকতার দিক খেয়াল রাখা উচিত।
- প্রিয় আমল নিয়মতান্ত্রিক ও ভারসাম্যপূর্ণ হতে পারে।
