১৪/৩৫. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২৬৩১ - নফল সাওমের সীমা

সারা বছর ধরে সিয়াম পালন করা নিষেধ, কারণ এতে স্বাস্থ্যহানি হওয়ার এবং জরুরী কর্তব্য পালনে অক্ষম হয়ে পড়ার আশঙ্কা রয়েছে, একদিন পরপর সিয়াম পালন করার ফাযীলাত

নফল সাওমের সীমা ও দাউদী সাওমের শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ২৬৩১

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ أَخْبَرَنِي أَبُو الْمَلِيحِ، قَالَ دَخَلْتُ مَعَ أَبِيكَ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو فَحَدَّثَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ذُكِرَ لَهُ صَوْمِي فَدَخَلَ عَلَىَّ فَأَلْقَيْتُ لَهُ وِسَادَةً مِنْ أَدَمٍ حَشْوُهَا لِيفٌ فَجَلَسَ عَلَى الأَرْضِ وَصَارَتِ الْوِسَادَةُ بَيْنِي وَبَيْنَهُ فَقَالَ لِي ‏"‏ أَمَا يَكْفِيكَ مِنْ كُلِّ شَهْرٍ ثَلاَثَةُ أَيَّامٍ ‏"‏ ‏.‏ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏"‏ خَمْسًا ‏"‏ ‏.‏ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏"‏ سَبْعًا ‏"‏ ‏.‏ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏"‏ تِسْعًا ‏"‏ ‏.‏ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏"‏ أَحَدَ عَشَرَ ‏"‏ ‏.‏ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ لاَ صَوْمَ فَوْقَ صَوْمِ دَاوُدَ شَطْرُ الدَّهْرِ صِيَامُ يَوْمٍ وَإِفْطَارُ يَوْمٍ ‏"‏ ‏.

‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ

আমাকে আবুল মালীহ (রহঃ) অবহিত করেছেন, তিনি বলেছেন: আমি তোমার পিতার সাথে ‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ)-এর কাছে গেলাম। তিনি আমাদের নিকট বললেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আমার সাওম সম্পর্কে উল্লেখ করা হলে তিনি আমার কাছে এলেন। আমি তাঁর জন্য একটি চামড়ার বালিশ বিছিয়ে দিলাম। তাতে খেজুরের আঁশ ভর্তি ছিল। তিনি মাটির উপর বসে গেলেন এবং বালিশটি তাঁর ও আমার মাঝে পড়ে থাকল।তিনি আমাকে বললেন, প্রতি মাসে তিনদিন সাওম পালন করা কি তোমার জন্য যথেষ্ট নয়? আমি বললাম: হে আল্লাহ্‌র রাসূল (আমি এর চেয়ে বেশি সামর্থ্য রাখি)! তিনি বললেন, তাহলে পাঁচদিন? আমি বললাম, হে আল্লাহ্‌র রাসূল (আমি এর চেয়ে বেশি সামর্থ্য রাখি)! তিনি বললেন, তাহলে সাতদিন? আমি বললাম : হে আল্লাহ্‌র রাসূল (আমি এর অধিক সামর্থ্য রাখি)! তিনি বললেন, তাহলে নয়দিন। আমি বললাম, হে আল্লাহ্‌র রাসূল (আমি এর অধিক সামর্থ্য রাখি)! তিনি বললেন, তাহলে এগারদিন। আমি বললাম : হে আল্লাহ্‌র রাসূল (আমি এর অধিক সামর্থ্য রাখি)! নবী (ﷺ) বললেন, দাঊদ (আঃ)-এর সাওমের উপর কোন সাওম নেই। তিনি বছরের অর্ধেক অর্থাৎ একদিন যদি এ সাওম পালন করতেন, আরেক দিন বাদ দিতেন।

ই.ফা. ২৬০৮, ই. সে. ২৬০৭

সহীহ মুসলিম হাদিস ২৬৩১-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আবদুল্লাহ ইবনু আমর (রাঃ)-কে নফল সাওমের বিষয়ে ধাপে ধাপে নির্দেশনা দিয়েছেন। প্রথমে তিনি প্রতি মাসে তিন দিন সাওম রাখাকে যথেষ্ট বলেছেন। এরপর আবদুল্লাহ (রাঃ) বেশি সক্ষমতার কথা বললে পাঁচ, সাত, নয় ও এগার দিনের কথা আসে। শেষে নবী (صلى الله عليه وسلم) বলেন, দাউদ (আঃ)-এর সাওমের ওপর আর কোনো সাওম নেই। তার নিয়ম হলো বছরের অর্ধেক—একদিন সাওম রাখা এবং একদিন বাদ দেওয়া। এই হাদিস নফল রোজার নিয়ম, দাউদী সাওম এবং ইবাদতে ভারসাম্য বুঝতে খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখা যায়, নবী (صلى الله عليه وسلم) সহজ পথ দিয়ে শুরু করেছেন এবং সামর্থ্য অনুযায়ী আমলের দিক দেখিয়েছেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রতি মাসে তিন দিন সাওম নফল আমলের সহজ পথ হিসেবে এসেছে।
  • সামর্থ্য থাকলে ধীরে ধীরে বেশি সাওমের কথা বলা হয়েছে।
  • দাউদী সাওমের ওপর আর কোনো সাওম নেই—এ কথা হাদিসে এসেছে।
  • নফল ইবাদতে নিজের শক্তি ও নিয়মিততার দিকে খেয়াল রাখা দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন