১৪/৩৫. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২৬৩৩ - সহজ আমলের মূল্য

সারা বছর ধরে সিয়াম পালন করা নিষেধ, কারণ এতে স্বাস্থ্যহানি হওয়ার এবং জরুরী কর্তব্য পালনে অক্ষম হয়ে পড়ার আশঙ্কা রয়েছে, একদিন পরপর সিয়াম পালন করার ফাযীলাত

সাওমে ভারসাম্য ও সহজ আমলের মূল্য

সহীহ মুসলিমহাদিস নম্বর ২৬৩৩

وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ، جَمِيعًا عَنِ ابْنِ مَهْدِيٍّ، - قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، - حَدَّثَنَا سَلِيمُ بْنُ حَيَّانَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مِينَاءَ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ يَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو بَلَغَنِي أَنَّكَ تَصُومُ النَّهَارَ وَتَقُومُ اللَّيْلَ فَلاَ تَفْعَلْ فَإِنَّ لِجَسَدِكَ عَلَيْكَ حَظًّا وَلِعَيْنِكَ عَلَيْكَ حَظًّا وَإِنَّ لِزَوْجِكَ عَلَيْكَ حَظًّا صُمْ وَأَفْطِرْ صُمْ مِنْ كُلِّ شَهْرٍ ثَلاَثَةَ أَيَّامٍ فَذَلِكَ صَوْمُ الدَّهْرِ ‏"‏ ‏.‏ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ بِي قُوَّةً ‏.‏ قَالَ ‏"‏ فَصُمْ صَوْمَ دَاوُدَ - عَلَيْهِ السَّلاَمُ - صُمْ يَوْمًا وَأَفْطِرْ يَوْمًا ‏"‏ ‏.‏ فَكَانَ يَقُولُ يَا لَيْتَنِي أَخَذْتُ بِالرُّخْصَةِ ‏.

‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, হে ‘আবদুল্লাহ ইবনু ‘আম্‍র! আমি জানতে পেরেছি যে, তুমি দিনের বেলা সাওম পালন কর এবং রাতের সালাতে থাক, তুমি এরূপ করো না। কারণ তোমার উপর তোমাদের দেহের একটি অংশ (হাক্ব) রয়েছে, তোমার উপর তোমার চোখের অংশ রয়েছে এবং তোমার উপর তোমার স্ত্রীর অংশ রয়েছে। তুমি সাওমও পালন কর এবং বাদও দাও। প্রতি মাসে তিনদিন করে সাওম পালন কর এবং এটাই হলো সারা বছরের সাওম (এর নিয়ম)। আমি বললাম, হে আল্লাহ্‌র রাসূল! আমার আরও শক্তি আছে। তিনি বললেন, তাহলে দাঊদ (আঃ)-এর সাওম-এর মতো সাওম পালন কর। পর্যায়ক্রমে একটি সাওম পালন কর এবং একদিন বাদ দাও। ‘আবদুল্লাহ (রাঃ) বলতেন, হায়! আমি যদি সহজটার উপর আমল করতাম!

ই.ফা. ২৬১০, ই. সে. ২৬০৯

সহীহ মুসলিম হাদিস ২৬৩৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আবদুল্লাহ ইবনু আমর (রাঃ)-কে বলেন, তিনি যেন সারাদিন সাওম ও সারারাত সালাতের অভ্যাস না করেন। কারণ দেহের হক আছে, চোখের হক আছে এবং স্ত্রীরও হক আছে। এরপর নবী (صلى الله عليه وسلم) তাকে সাওম রাখতে এবং না রাখতেও বলেন। প্রতি মাসে তিন দিন সাওম রাখাকে তিনি সারা বছরের সাওমের মতো বলেছেন। আবদুল্লাহ (রাঃ) বেশি শক্তির কথা বললে দাউদী সাওমের নির্দেশনা দেওয়া হয়—একদিন সাওম, একদিন বিরতি। শেষে আবদুল্লাহ (রাঃ)-এর আফসোস এসেছে যে, তিনি যদি সহজটিই গ্রহণ করতেন! এই হাদিস নফল সাওম, পরিবার, শরীরের হক এবং সহজ আমলের গুরুত্ব খুব সুন্দরভাবে শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দেহ, চোখ ও স্ত্রীর হক অবহেলা করে নফল ইবাদত করা ঠিক নয়।
  • প্রতি মাসে তিন দিন সাওম সহজ ও মূল্যবান আমল হিসেবে এসেছে।
  • সামর্থ্য থাকলেও সহজ আমল গ্রহণ করা কল্যাণকর হতে পারে।
  • দাউদী সাওম বেশি সাওমের একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতি।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন