১৪/৩৬. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২৬৩৬ - আরাফা ও আশুরার সাওম
প্রতি মাসে তিনদিন, আরাফাতের দিন, ‘আশুরার দিন, সোম ও বৃহস্পতিবার সওম পালনের ফাযীলাত
নফল সাওম: দাউদী সাওম, আরাফা ও আশুরার শিক্ষা
সহীহ মুসলিম : ২৬৩৬
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৬৩৬
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، جَمِيعًا عَنْ حَمَّادٍ، - قَالَ يَحْيَى أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، - عَنْ غَيْلاَنَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ، رَجُلٌ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ كَيْفَ تَصُومُ فَغَضِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا رَأَى عُمَرُ - رضى الله عنه - غَضَبَهُ قَالَ رَضِينَا بِاللَّهِ رَبًّا وَبِالإِسْلاَمِ دِينًا وَبِمُحَمَّدٍ نَبِيًّا نَعُوذُ بِاللَّهِ مِنْ غَضَبِ اللَّهِ وَغَضَبِ رَسُولِهِ . فَجَعَلَ عُمَرُ - رضى الله عنه - يُرَدِّدُ هَذَا الْكَلاَمَ حَتَّى سَكَنَ غَضَبُهُ فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ بِمَنْ يَصُومُ الدَّهْرَ كُلَّهُ قَالَ " لاَ صَامَ وَلاَ أَفْطَرَ - أَوْ قَالَ - لَمْ يَصُمْ وَلَمْ يُفْطِرْ " . قَالَ كَيْفَ مَنْ يَصُومُ يَوْمَيْنِ وَيُفْطِرُ يَوْمًا قَالَ " وَيُطِيقُ ذَلِكَ أَحَدٌ " . قَالَ كَيْفَ مَنْ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا قَالَ " ذَاكَ صَوْمُ دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ " . قَالَ كَيْفَ مَنْ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمَيْنِ قَالَ " وَدِدْتُ أَنِّي طُوِّقْتُ ذَلِكَ " . ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ثَلاَثٌ مِنْ كُلِّ شَهْرٍ وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ فَهَذَا صِيَامُ الدَّهْرِ كُلِّهِ صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ " .
আবূ ক্বাতাদাহ (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে উপস্থিত হয়ে জিজ্ঞেস করল, আপনি কিভাবে সাওম পালন করেন? তার এ কথায় রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) অসন্তুষ্ট হলেন। ‘উমর (রাঃ) তাঁর অসন্তোষ লক্ষ্য করে বললেন, “আমরা আল্লাহ্র উপর (আমাদের) প্রতিপালক হিসেবে, ইসলামের উপর (আমাদের) দ্বীন হিসেবে এবং মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর উপর আমাদের নবী হিসেবে আমরা সন্তুষ্ট। আমরা আল্লাহ্র কাছে তাঁর ও তাঁর রাসূলের অসন্তোষ থেকে আশ্রয় প্রার্থনা করি”। উমর (রাঃ) কথাটি বার বার আওড়াতে থাকলেন, এমনকি শেষ পর্যন্ত রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর অসন্তোষের ভাব দূরীভূত হ’ল।তখন ‘উমর (রাঃ) বললেন, হে আল্লাহ্র রাসূল! যে ব্যক্তি সারা বছর সাওম পালন করে তার অবস্থা কিরূপ? তিনি বললেন, সে সাওম পালন করেনি এবং ছেড়েও দেয়নি। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, যে ব্যক্তি দু’দিন সাওম পালন করে ও একদিন ছেড়ে দেয় তার অবস্থা কিরূপ? তিনি বললেন, কেউ কি তা করতে সক্ষম? তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, যে ব্যক্তি একদিন পর একদিন সাওম পালন করে তার অবস্থা কিরূপ? তিনি বললেন, এটা দাঊদ (আঃ)-এর সাওম। তিনি আবার জিজ্ঞেস করলেন, যে একদিন সাওম পালন করে ও দু’দিন করে না, তার অবস্থা কিরূপ? রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, আমি আশা করি যে, আমার এতটা শক্তি হোক।তিনি পুনরায় বললেন, প্রতি মাসে তিনদিন সাওম পালন করা এবং রমাযান মাসের সাওম এক রমাযান থেকে পরবর্তী রমাযান পর্যন্ত সারা বছর সাওম পালনের সমান। আর ‘আরাফাহ্ দিবসের সাওম সম্পর্কে আমি আল্লাহ্র কাছে আশাবাদী যে, তাতে পূর্ববর্তী বছর ও পরবর্তী বছরের গুনাহের ক্ষতিপূরণ হয়ে যাবে। আর ‘আশুরার সাওম সম্পর্কে আমি আল্লাহ্র কাছে আশাবাদী যে, তাতে পূর্ববর্তী বছরের গুনাহসমূহের কাফ্ফারাহ্ হয়ে যাবে।
ই.ফা. ২৬১৩, ই. সে. ২৬১২
সহীহ মুসলিম হাদিস ২৬৩৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক ব্যক্তি নবী (صلى الله عليه وسلم)-এর সাওম সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি অসন্তুষ্ট হন। এরপর উমার (রাঃ) আল্লাহ, ইসলাম ও নবী (صلى الله عليه وسلم)-এর প্রতি সন্তুষ্টির কথা বলেন, ফলে নবী (صلى الله عليه وسلم)-এর অসন্তোষ দূর হয়। তারপর সারা বছর সাওম, দুই দিন সাওম একদিন বিরতি, একদিন সাওম একদিন বিরতি এবং একদিন সাওম দুই দিন বিরতির বিষয়ে প্রশ্ন আসে। নবী (صلى الله عليه وسلم) একদিন সাওম ও একদিন বিরতিকে দাউদ (আঃ)-এর সাওম বলেছেন। এরপর তিনি বলেন, প্রতি মাসে তিন দিন সাওম এবং রমজান থেকে রমজান পর্যন্ত সাওম যেন সারা বছরের সাওমের মতো। আরাফার সাওম সম্পর্কে তিনি আল্লাহর কাছে আশা করেছেন—তা আগের ও পরের বছরের গুনাহের কাফফারা হবে। আশুরার সাওম সম্পর্কে আশা করেছেন—তা আগের বছরের গুনাহের কাফফারা হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সারা বছর একটানা সাওম পালনের বিষয়ে এই হাদিসে সতর্কতা এসেছে।
- একদিন সাওম ও একদিন বিরতি দাউদ (আঃ)-এর সাওম হিসেবে উল্লেখিত।
- প্রতি মাসে তিন দিন সাওম ও রমজান সারা বছরের সাওমের মতো বলা হয়েছে।
- আরাফা ও আশুরার সাওম সম্পর্কে গুনাহ মাফের আশার কথা এসেছে।
