১৪/৩৬. অধ্যায়ঃ

প্রতি মাসে তিনদিন, আরাফাতের দিন, ‘আশুরার দিন, সোম ও বৃহস্পতিবার সওম পালনের ফাযীলাত

সহিহ মুসলিমহাদিস নম্বর ২৬৩৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، - وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى - قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ غَيْلاَنَ بْنِ جَرِيرٍ، سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ مَعْبَدٍ الزِّمَّانِيَّ، عَنْ أَبِي قَتَادَةَ الأَنْصَارِيِّ، رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سُئِلَ عَنْ صَوْمِهِ قَالَ فَغَضِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ عُمَرُ رضى الله عنه رَضِينَا بِاللَّهِ رَبًّا وَبِالإِسْلاَمِ دِينًا وَبِمُحَمَّدٍ رَسُولاً وَبِبَيْعَتِنَا بَيْعَةً ‏.‏ قَالَ فَسُئِلَ عَنْ صِيَامِ الدَّهْرِ فَقَالَ ‏"‏ لاَ صَامَ وَلاَ أَفْطَرَ ‏"‏ ‏.‏ أَوْ ‏"‏ مَا صَامَ وَمَا أَفْطَرَ ‏"‏ ‏.‏ قَالَ فَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمَيْنِ وَإِفْطَارِ يَوْمٍ قَالَ ‏"‏ وَمَنْ يُطِيقُ ذَلِكَ ‏"‏ ‏.‏ قَالَ وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمٍ وَإِفْطَارِ يَوْمَيْنِ قَالَ ‏"‏ لَيْتَ أَنَّ اللَّهَ قَوَّانَا لِذَلِكَ ‏"‏ ‏.‏ قَالَ وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمٍ وَإِفْطَارِ يَوْمٍ قَالَ ‏"‏ ذَاكَ صَوْمُ أَخِي دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ ‏"‏ ‏.‏ قَالَ وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ الاِثْنَيْنِ قَالَ ‏"‏ ذَاكَ يَوْمٌ وُلِدْتُ فِيهِ وَيَوْمٌ بُعِثْتُ أَوْ أُنْزِلَ عَلَىَّ فِيهِ ‏"‏ ‏.‏ قَالَ فَقَالَ ‏"‏ صَوْمُ ثَلاَثَةٍ مِنْ كُلِّ شَهْرٍ وَرَمَضَانَ إِلَى رَمَضَانَ صَوْمُ الدَّهْرِ ‏"‏ ‏.‏ قَالَ وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ فَقَالَ ‏"‏ يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ وَالْبَاقِيَةَ ‏"‏ ‏.‏ قَالَ وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ فَقَالَ ‏"‏ يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ ‏"‏ ‏.‏ وَفِي هَذَا الْحَدِيثِ مِنْ رِوَايَةِ شُعْبَةَ قَالَ وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ الاِثْنَيْنِ وَالْخَمِيسِ فَسَكَتْنَا عَنْ ذِكْرِ الْخَمِيسِ لَمَّا نَرَاهُ وَهْمًا ‏.

আবূ ক্বাতাদাহ্ আল আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ

রসূলুল্লাহ (ﷺ)-এর সাওম সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি অসন্তুষ্ট হলেন। তখন উমর (রাঃ) বললেন, “আমরা আল্লাহর উপর (আমাদের) প্রতিপালক হিসেবে, ইসলামের উপর (আমাদের) দ্বীন হিসেবে, মুহাম্মাদ (ﷺ)-এর উপর (আমাদের) রসূল হিসেবে এবং আমাদের কৃত বাই’আতের উপর আমরা সন্তুষ্ট।” অতঃপর সারা বছর সাওম পালন সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, “সে সাওম পালন করেনি, ইফতার করেনি”, অথবা “সে সাওম পালন করেনি এবং সাওমহীনও থাকেনি।”অতঃপর একাধারে দুই দিন সাওম পালন করা ও একদিন সাওম পালন না করা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, “এভাবে সাওম পালনের সামর্থ্য কার আছে?” অতঃপর একদিন সাওম পালন ও দুই দিন সাওম ত্যাগ করা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, “আল্লাহ যেন আমাদের এরূপ সাওম পালনের সামর্থ্য দান করেন।” অতঃপর একদিন সাওম পালন করা ও একদিন না করা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, “তা আমার ভাই দাউদ (আঃ)-এর সাওম।” সোমবারের সাওম সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, “এ দিন আমি জন্মলাভ করেছি এবং এ দিনই আমি নবুওয়াতপ্রাপ্ত হয়েছি বা আমার উপর (কুরআন) নাজিল করা হয়েছে।”তিনি আরও বললেন, “প্রতি মাসে তিন দিন এবং গোটা রমাদান সাওম পালন করাই হল সারা বছর সাওম পালনের সমতুল্য।” অতঃপর আরাফা দিবসের সাওম সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, “তাতে পূর্ববর্তী বছর ও পরবর্তী বছরের গুনাহের কাফ্‌ফারা হয়ে যাবে।” অতঃপর আশুরার সাওম সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, “বিগত বছরের গুনাহের কাফ্‌ফারা হয়ে যাবে।” এ হাদীসে শু’আবাহ্-এর বর্ণনায় আরও আছে, “অতঃপর সোমবার ও বৃহস্পতিবারের সাওম সম্পর্কে জিজ্ঞেস করা হল”। কিন্তু আমাদের বৃহস্পতিবারের কথা ভুলবশত বর্ণিত হয়েছে, তাই আমরা তার উল্লেখ করা থেকে বিরত থাকলাম।

ইসলামী ফাউন্ডেশনঃ ২৬১৪, ইসলামীক সেন্টারঃ ২৬১৩

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন