১৪/৪০. অধ্যায়ঃ
লায়লাতুল ক্বদর-এর ফাযীলাত, এর অনুসন্ধানের প্রতি উৎসাহ প্রদান, তা কখন হবে তার বর্ণনা এবং তার অনুসন্ধানের সবচেয়ে আশাব্যঞ্জক সময়
সহিহ মুসলিম : ২৬৫৪
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৬৫৪
وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ أَبَاهُ، - رضى الله عنه - قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ لِلَيْلَةِ الْقَدْرِ " إِنَّ نَاسًا مِنْكُمْ قَدْ أُرُوا أَنَّهَا فِي السَّبْعِ الأُوَلِ وَأُرِيَ نَاسٌ مِنْكُمْ أَنَّهَا فِي السَّبْعِ الْغَوَابِرِ فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْغَوَابِرِ " .
সালিম ইবনু ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁর পিতা [আবদুল্লাহ (রাঃ)] বলেছেনঃ আমি রসূলুল্লাহ (ﷺ)-কে লাইলাতুল কদর সম্পর্কে বলতে শুনেছি, তোমাদের কতিপয় লোককে দেখানো হল যে, তা রমজানের প্রথম সাতদিনের মধ্যে, আবার কতিপয় লোককে দেখানো হয়েছে যে, তা শেষ সাতদিনের মধ্যে। অতএব (রমজানের) শেষ দশকের মধ্যে তা অন্বেষণ কর।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৬৩১, ইসলামীক সেন্টারঃ ২৬৩০
