১৪/৪০. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২৬৬২ - বেজোড় রাতে কদর ও কাদা-পানি

লায়লাতুল ক্বদর-এর ফাযীলাত, এর অনুসন্ধানের প্রতি উৎসাহ প্রদান, তা কখন হবে তার বর্ণনা এবং তার অনুসন্ধানের সবচেয়ে আশাব্যঞ্জক সময়

শেষ দশকের প্রতিটি বেজোড় রাতে কদর খোঁজা

সহীহ মুসলিমহাদিস নম্বর ২৬৬২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ تَذَاكَرْنَا لَيْلَةَ الْقَدْرِ فَأَتَيْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ - رضى الله عنه - وَكَانَ لِي صَدِيقًا فَقُلْتُ أَلاَ تَخْرُجُ بِنَا إِلَى النَّخْلِ فَخَرَجَ وَعَلَيْهِ خَمِيصَةٌ فَقُلْتُ لَهُ سَمِعْتَ رَسُولَ اللَّهِ ﷺ يَذْكُرُ لَيْلَةَ الْقَدْرِ فَقَالَ نَعَمْ اعْتَكَفْنَا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ الْعَشْرَ الْوُسْطَى مِنْ رَمَضَانَ فَخَرَجْنَا صَبِيحَةَ عِشْرِينَ فَخَطَبَنَا رَسُولُ اللَّهِ ﷺ فَقَالَ " إِنِّي أُرِيتُ لَيْلَةَ الْقَدْرِ وَإِنِّي نَسِيتُهَا - أَوْ أُنْسِيتُهَا - فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ كُلِّ وِتْرٍ وَإِنِّي أُرِيتُ أَنِّي أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ فَمَنْ كَانَ اعْتَكَفَ مَعَ رَسُولِ اللَّهِ ﷺ فَلْيَرْجِعْ» .قَالَ فَرَجَعْنَا وَمَا نَرَى فِي السَّمَاءِ قَزَعَةً قَالَ وَجَاءَتْ سَحَابَةٌ فَمُطِرْنَا حَتَّى سَالَ سَقْفُ الْمَسْجِدِ وَكَانَ مِنْ جَرِيدِ النَّخْلِ وَأُقِيمَتِ الصَّلاَةُ فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَسْجُدُ فِي الْمَاءِ وَالطِّينِ قَالَ حَتَّى رَأَيْتُ أَثَرَ الطِّينِ فِي جَبْهَتِهِ .

আবূ সালামাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ

আমরা পরস্পর ক্বদ্রের রাত সম্পর্কে আলোচনা করছিলাম। এরপর আমি আবূ সা’ঈদ আল খুদরী (রাঃ)-এর নিকট এলাম এবং তিনি ছিলেন আমার বন্ধু। আমি তাঁকে বললাম, আপনি কি আমাদের সাথে খেজুরের বাগানে যাবেন না? তিনি একটি চাদর পরিহিত অবস্থায় বের হলেন। আমি তাঁকে বললাম, আপনি কি রাসূলুল্লাহ (ﷺ)-কে লায়লাতুল ক্বদ্র সম্পর্কে কিছু বলতে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ। আমরা রমজান মাসের মাঝের দশকে রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ই’তিকাফ করলাম। আমরা ২০তম দিন ভোরে (ই’তিকাফ থেকে) বের হলাম।রাসূলুল্লাহ (ﷺ) আমাদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বললেন, আমাকে স্বপ্নযোগে ক্বদ্রের রাত দেখানো হয়েছিল, কিন্তু আমি তা ভুলে গেছি অথবা আমাকে ভুলানো হয়েছে। তোমরা শেষ দশ দিনের প্রতিটি বেজোড় রাতে তা অন্বেষণ কর। আমি আরও দেখেছি যে, আমি কাদা ও পানির মধ্যে সাজ্‌দাহ্ করছি। অতএব যে ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ই’তিকাফ করেছে, সে যেন পুনরায় তার ই’তিকাফে ফিরে যায়।আবূ সা’ঈদ (রাঃ) বলেন, আমরা (ই’তিকাফের অবস্থায়) ফিরে গেলাম। আমরা আকাশে কোন মেঘ দেখতে পাইনি। ইতিমধ্যে একখণ্ড মেঘ এলো এবং আমাদের উপর বৃষ্টি হল, এমন কি মসজিদের ছাদ হতে পানি প্রবাহিত হল। মসজিদের ছাদ খেজুর ডাটার ছাউনিযুক্ত ছিল। ফজরের সালাত আদায় করা হল এবং রাসূলুল্লাহ (ﷺ)-কে কাদা ও পানির মধ্যে সাজ্‌দাহ দিতে দেখলাম, এমনকি কি আমি তাঁর কপালে কাদার চিহ্ন দেখতে পেলাম।

ই.ফা. ২৬৩৯, ই.সে. ২৬৩৮

সহীহ মুসলিম হাদিস ২৬৬২-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবু সালামা রহ. বলেন, তাঁরা লাইলাতুল কদর নিয়ে আলোচনা করছিলেন। তিনি আবু সাঈদ আল খুদরি রা.-এর কাছে গিয়ে জিজ্ঞেস করেন, তিনি কি নবী صلى الله عليه وسلم থেকে এ বিষয়ে কিছু শুনেছেন? আবু সাঈদ রা. বলেন, তাঁরা রমজানের মাঝের দশকে নবীজির সঙ্গে ইতিকাফ করেছিলেন। ২১তম দিনের সকালে বের হওয়ার পর নবী صلى الله عليه وسلم ভাষণে বলেন, তাঁকে কদরের রাত দেখানো হয়েছিল, কিন্তু তিনি তা ভুলে গেছেন অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে। তাই শেষ দশ দিনের প্রতিটি বেজোড় রাতে তা অনুসন্ধান করতে বলেন। তিনি কাদা-পানিতে সিজদার স্বপ্নও জানান। পরে বৃষ্টি হয়, মসজিদের ছাদ দিয়ে পানি পড়ে, এবং ফজরে তাঁকে কাদা-পানিতে সিজদা করতে দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • লাইলাতুল কদর শেষ দশকের প্রতিটি বেজোড় রাতে খুঁজতে বলা হয়েছে।
  • সাহাবীরা সরাসরি শুনে বিষয়টি যাচাই করতেন।
  • নবীজির স্বপ্নের চিহ্ন বাস্তব ঘটনায় দেখা যায়।
  • ইতিকাফ থেকে ফিরে আবার ইতিকাফে যাওয়ার নির্দেশ এখানে এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন