১৪/৪০. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২৬৬৭ - ২৭তম রাত ও কদরের আলামত

লায়লাতুল ক্বদর-এর ফাযীলাত, এর অনুসন্ধানের প্রতি উৎসাহ প্রদান, তা কখন হবে তার বর্ণনা এবং তার অনুসন্ধানের সবচেয়ে আশাব্যঞ্জক সময়

লাইলাতুল কদর ২৭তম রাতের আলামত

সহীহ মুসলিমহাদিস নম্বর ২৬৬৭

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، وَابْنُ أَبِي عُمَرَ، كِلاَهُمَا عَنِ ابْنِ عُيَيْنَةَ، - قَالَ ابْنُ حَاتِمٍ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، - عَنْ عَبْدَةَ، وَعَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ، سَمِعَا زِرَّ بْنَ حُبَيْشٍ، يَقُولُ سَأَلْتُ أُبَىَّ بْنَ كَعْبٍ - رضى الله عنه - فَقُلْتُ إِنَّ أَخَاكَ ابْنَ مَسْعُودٍ يَقُولُ مَنْ يَقُمِ الْحَوْلَ يُصِبْ لَيْلَةَ الْقَدْرِ .فَقَالَ رَحِمَهُ اللَّهُ أَرَادَ أَنْ لاَ يَتَّكِلَ النَّاسُ أَمَا إِنَّهُ قَدْ عَلِمَ أَنَّهَا فِي رَمَضَانَ وَأَنَّهَا فِي الْعَشْرِ الأَوَاخِرِ وَأَنَّهَا لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ . ثُمَّ حَلَفَ لاَ يَسْتَثْنِي أَنَّهَا لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ فَقُلْتُ بِأَىِّ شَىْءٍ تَقُولُ ذَلِكَ يَا أَبَا الْمُنْذِرِ قَالَ بِالْعَلاَمَةِ أَوْ بِالآيَةِ الَّتِي أَخْبَرَنَا رَسُولُ اللَّهِ ﷺ أَنَّهَا تَطْلُعُ يَوْمَئِذٍ لاَ شُعَاعَ لَهَا .

যির ইবনু হুবাইশ (রহঃ) হতে বর্ণিতঃ

আমি উবাই ইবনু কা’ব (রাঃ)-কে বললাম, আপনার ভাই ‘আবদুল্লাহ ইবনু মাস’উদ (রাঃ) বলেন, যে ব্যক্তি গোটা বছর রাত জাগরণ করে- সে কদরের রাতের সন্ধান পাবে। তিনি (উবাই) বললেন, আল্লাহ তাঁকে রহম করুন, এর দ্বারা তিনি এ কথা বুঝাতে চাচ্ছেন যে, লোকেরা যেন কেবল একটি রাতের উপর ভরসা করে বসে না থাকে। অথচ তিনি অবশ্যই জানেন যে, তা রমজান মাসে শেষের দশ দিনের মধ্যে এবং ২৭ তম রজনী।অতঃপর তিনি দৃঢ় শপথ করে বললেন, তা ২৭ তম রজনী। আমি (যির) বললাম, হে আবুল মুনযির! আপনি কিসের ভিত্তিতে তা বলেছেন? তিনি বললেন, বিভিন্ন আলামত ও নিদর্শনের ভিত্তিতে-যে সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে অবহিত করেছেন। যেমন, সেদিন সূর্য উদয় হবে। কিন্তু তাতে আলোকরশ্মি থাকবে না।

ই.ফা. ২৬৪৪, ই.সে. ২৬৪৩

সহীহ মুসলিম হাদিস ২৬৬৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে লাইলাতুল কদর সম্পর্কে উবাই ইবনু কাব (রাঃ)-এর বক্তব্য এসেছে। ইবনু মাসউদ (রাঃ) বলেছেন, যে ব্যক্তি সারা বছর রাত জাগরণ করবে সে কদরের রাত পাবে। উবাই (রাঃ) বুঝিয়ে দেন, এর উদ্দেশ্য ছিল মানুষ যেন শুধু একটি রাতের উপর ভরসা করে বসে না থাকে। তবে তিনি দৃঢ়ভাবে বলেন, কদরের রাত রমজানের শেষ দশ দিনের মধ্যে এবং তা ২৭তম রজনী। তিনি এর আলামত হিসেবে বলেন, সেদিন সূর্য উঠবে কিন্তু তাতে তীব্র আলোকরশ্মি থাকবে না। তাই এই হাদিসে রমজানের শেষ দশক, ২৭ রমজান রাত এবং কদরের রাতের আলামত—সবই স্পষ্টভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • লাইলাতুল কদর রমজানের শেষ দশকের সঙ্গে বিশেষভাবে যুক্ত।
  • এক রাতের উপর পুরোপুরি ভরসা না করে ইবাদতে সচেষ্ট থাকা উচিত।
  • উবাই ইবনু কাব (রাঃ) ২৭তম রাতকে কদরের রাত বলেছেন।
  • কদরের রাতের আলামতের মধ্যে পরদিন সূর্যের রশ্মিহীন উদয় হওয়ার কথা এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন