১৬/২. অধ্যায়ঃ
হাজ্জের মীক্বাতসমূহের বর্ণনা
সহিহ মুসলিম : ২৬৯৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৬৯৫
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، - رضى الله عنهما - أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " يُهِلُّ أَهْلُ الْمَدِينَةِ مِنْ ذِي الْحُلَيْفَةِ وَأَهْلُ الشَّامِ مِنَ الْجُحْفَةِ وَأَهْلُ نَجْدٍ مِنْ قَرْنٍ " . قَالَ عَبْدُ اللَّهِ وَبَلَغَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " وَيُهِلُّ أَهْلُ الْيَمَنِ مِنْ يَلَمْلَمَ " .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেন: মাদীনাবাসীগণ যুল হুলায়ফা থেকে, সিরিয়াবাসীগণ আল জুহফা থেকে এবং নাজদবাসীগণ কারন থেকে ইহরাম বাঁধবে। আবদুল্লাহ (রাঃ) বলেন, আমার কাছে খবর পৌঁছেছে যে, রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ইয়ামানবাসীগণ ইয়ালামলাম থেকে ইহরাম বাঁধবে।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৬৭২, ইসলামীক সেন্টারঃ ২৬৭১
