১/৬. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২৭ - পানীয় পাত্র ও নববী নির্দেশনা
আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ)-এর দ্বীনের অনুশাসনের প্রতি ঈমান আনার নির্দেশ দেয়া এবং তার প্রতি মানুষকে আহবান করা, দ্বীন সম্বন্ধে (জানার জন্য) প্রশ্ন করা ও তা সংরক্ষণ করা আর যার কাছে দ্বীন পৌঁছায়নি তার নিকট দ্বীনের দা‘ওয়াত পেশ করা
পানীয় পাত্রের বিধান: আবদুল কায়স প্রতিনিধিদলের বর্ণনা
সহীহ মুসলিম : ২৭
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৭
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، قَالَ حَدَّثَنِي غَيْرُ، وَاحِدٍ، لَقِيَ ذَاكَ الْوَفْدَ . وَذَكَرَ أَبَا نَضْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ وَفْدَ عَبْدِ الْقَيْسِ، لَمَّا قَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ ﷺ بِمِثْلِ حَدِيثِ ابْنِ عُلَيَّةَ غَيْرَ أَنَّ فِيهِ «وَتَذِيفُونَ فِيهِ مِنَ الْقُطَيْعَاءِ أَوِ التَّمْرِ وَالْمَاءِ» . وَلَمْ يَقُلْ قَالَ سَعِيدٌ أَوْ قَالَ مِنَ التَّمْرِ
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
(‘আবদুল কায়স-এর) প্রতিনিধি দলের সাথে যাদের সাক্ষাৎ হয়েছিল তাদের একাধিক ব্যক্তি আমাকে বলেছেন। আবূ নায্রাহ আবূ সা’ঈদ আল খুদরী (রাঃ) থেকে বর্ণনা করেছেন যে, ‘আবদুল কায়স গোত্রের প্রতিনিধিগণ যখন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে আসলো। হাদীসটির বাকী অংশ ইবনু ‘উলাইয়্যার বর্ণনার অনুরূপ। তবে তাতে উল্লেখ আছে যে, তোমরা এক (কাষ্ঠ পাত্রের) মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র খেজুর, খুরমা এবং পানি ঢেলে দিয়ে থাকো। (আরবী) এর পরিবর্তে (আরবী) রয়েছে এবং সা‘ঈদের ‘খেজুর থেকে’ কথাটি উল্লেখ নেই।
ই.ফা. ২৭; ই.সে. ২৭
সহীহ মুসলিম হাদিস ২৭-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো পানীয় পাত্র ও পানীয় তৈরির পদ্ধতি সম্পর্কে নববী নির্দেশনার বর্ণনাগত পার্থক্য। এখানে আবদুল কায়স গোত্রের প্রতিনিধি দলের ঘটনা উল্লেখ করা হয়েছে। বর্ণনাকারী জানান, একাধিক ব্যক্তি তাঁর কাছে এই ঘটনা বলেছেন এবং আবু নাযরাহ আবু সাঈদ আল খুদরী (রাঃ) থেকে বর্ণনা করেছেন। হাদিসে বলা হয়েছে, তারা একটি কাঠের পাত্রে ছোট ছোট খেজুর, খুরমা ও পানি মিশিয়ে রাখত। এখানে আরবি শব্দের পার্থক্যও উল্লেখ আছে—এক স্থানে تقذفون-এর বদলে تذيفون এসেছে। এ ধরনের পানীয় পাত্র সংক্রান্ত হাদিস থেকে বোঝা যায়, সাহাবিরা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কথা খুব যত্নের সঙ্গে বর্ণনা করতেন। পানীয় পাত্রের বিধান, খেজুরের পানীয় এবং আবদুল কায়স প্রতিনিধিদলের হাদিস—এসব বিষয় এখানে সরাসরি জড়িত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হাদিস বর্ণনায় শব্দের পার্থক্যও যত্নের সঙ্গে সংরক্ষণ করা হয়েছে।
- পানীয় তৈরির পাত্র ও পদ্ধতি সম্পর্কে নববী নির্দেশনা গুরুত্ব পেয়েছে।
- সাহাবি ও রাবিগণ বর্ণনার ছোট পার্থক্যও স্পষ্ট করে বলেছেন।
