১৬/৩. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২৭০৪ - তালবিয়া ও যুল হুলাইফার দুই রাকাত
তালবিয়াহ্-এর বর্ণনা এবং এর সময়
যুল হুলাইফায় সালাতের পর তালবিয়ার বর্ণনা
সহীহ মুসলিম : ২৭০৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৭০৪
وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ فَإِنَّ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَخْبَرَنِي عَنْ أَبِيهِ، - رضى الله عنه - قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يُهِلُّ مُلَبِّدًا يَقُولُ " لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَ شَرِيكَ لَكَ». لاَ يَزِيدُ عَلَى هَؤُلاَءِ الْكَلِمَاتِ . وَإِنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ - رضى الله عنهما - كَانَ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَرْكَعُ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ . ثُمَّ إِذَا اسْتَوَتْ بِهِ النَّاقَةُ قَائِمَةً عِنْدَ مَسْجِدِ الْحُلَيْفَةِ أَهَلَّ بِهَؤُلاَءِ الْكَلِمَاتِ وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ - رضى الله عنهما - يَقُولُ كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ - رضى الله عنه - يُهِلُّ بِإِهْلاَلِ رَسُولِ اللَّهِ ﷺ مِنْ هَؤُلاَءِ الْكَلِمَاتِ وَيَقُولُ لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ فِي يَدَيْكَ لَبَّيْكَ وَالرَّغْبَاءُ إِلَيْكَ وَالْعَمَلُ .
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে মাথার চুল জমাট করা অবস্থায় তালবিয়াহ্ পাঠ করতে শুনেছি। তিনি বলছিলেন, “লাব্বায়কা আল্ল-হুম্মা লাব্বায়কা ........লা-শারীকা লাকা”। তিনি এর সাথে আর কোন কথা যোগ করতেন না। ‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) বলতেন, রাসূলুল্লাহ (ﷺ) যুল হুলায়ফাহ্ দু‘ রাক’আত সালাত আদায় করতেন। অতঃপর তাঁর উষ্ট্রী যখন তাঁকে নিয়ে যুল হুলায়ফার মসজিদের সামনে দণ্ডায়মান হতো তখন তিনি ঐসব শব্দ সহকারে তালবিয়াহ্ পাঠ শুরু করতেন। ‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) আরও বলতেন, ‘উমর ইবনুল খাত্তাব (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর এই তালবিয়াহ্ পাঠ করতেন এবং বলতেন, “লাব্বায়কা আল্ল-হুম্মা লাব্বায়কা. .........ওয়ার রগ্বাউ ইলায়কা ওয়াল ‘আমালু।”
ই.ফা. ২৬৮১, ই.সে. ২৬৮০
সহীহ মুসলিম হাদিস ২৭০৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবনু উমর (রাঃ) বলেন, তিনি রসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে মাথার চুল জমাট করা অবস্থায় তালবিয়া পাঠ করতে শুনেছেন। নবী (صلى الله عليه وسلم) বলতেন: লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা, লাব্বাইকা লা শরীকা লাকা লাব্বাইকা, ইন্নাল হামদা ওয়ান্নি‘মাতা লাকা ওয়াল মুলক, লা শরীকা লাক। তিনি এর সঙ্গে আর কিছু যোগ করতেন না। ইবনু উমর (রাঃ) আরও বলেন, নবী (صلى الله عليه وسلم) যুল হুলাইফায় দুই রাকাত সালাত আদায় করতেন। এরপর উষ্ট্রী মসজিদের সামনে দাঁড়ালে তিনি তালবিয়া শুরু করতেন। এখানে তালবিয়ার শব্দ, সময় ও স্থান—তিনটি বিষয় স্পষ্ট হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী (صلى الله عليه وسلم)-এর তালবিয়ার নির্দিষ্ট শব্দ বর্ণিত হয়েছে।
- তিনি এই শব্দগুলোর সঙ্গে আর কিছু যোগ করতেন না বলে এসেছে।
- যুল হুলাইফায় দুই রাকাত সালাতের কথা এসেছে।
- উষ্ট্রী দাঁড়ালে তিনি তালবিয়া শুরু করতেন।
