১৬/৮. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২৭৪৪ - মুহরিমদের সামনে অমুহরিমের শিকার
মুহরিমের জন্য শিকার করা হারাম
মুহরিমদের সামনে অমুহরিমের শিকার ও খাওয়ার হাদিস
সহীহ মুসলিম : ২৭৪৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৭৪৪
وَحَدَّثَنَا صَالِحُ بْنُ مِسْمَارٍ السُّلَمِيُّ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ يَحْيَى، بْنِ أَبِي كَثِيرٍ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي قَتَادَةَ، قَالَ انْطَلَقَ أَبِي مَعَ رَسُولِ اللَّهِ ﷺ عَامَ الْحُدَيْبِيَةِ فَأَحْرَمَ أَصْحَابُهُ وَلَمْ يُحْرِمْ وَحُدِّثَ رَسُولُ اللَّهِ ﷺ أَنَّ عَدُوًّا بِغَيْقَةَ فَانْطَلَقَ رَسُولُ اللَّهِ ﷺ - قَالَ - فَبَيْنَمَا أَنَا مَعَ أَصْحَابِهِ يَضْحَكُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ إِذْ نَظَرْتُ فَإِذَا أَنَا بِحِمَارِ وَحْشٍ فَحَمَلْتُ عَلَيْهِ فَطَعَنْتُهُ فَأَثْبَتُّهُ فَاسْتَعَنْتُهُمْ فَأَبَوْا أَنْ يُعِينُونِي فَأَكَلْنَا مِنْ لَحْمِهِ وَخَشِينَا أَنْ نُقْتَطَعَ فَانْطَلَقْتُ أَطْلُبُ رَسُولَ اللَّهِ ﷺ أُرَفِّعُ فَرَسِي شَأْوًا وَأَسِيرُ شَأْوًا فَلَقِيتُ رَجُلاً مِنْ بَنِي غِفَارٍ فِي جَوْفِ اللَّيْلِ فَقُلْتُ أَيْنَ لَقِيتَ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ تَرَكْتُهُ بِتِعْهِنَ وَهُوَ قَائِلٌ السُّقْيَا فَلَحِقْتُهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَصْحَابَكَ يَقْرَءُونَ عَلَيْكَ السَّلاَمَ وَرَحْمَةَ اللَّهِ وَإِنَّهُمْ قَدْ خَشُوا أَنْ يُقْتَطَعُوا دُونَكَ انْتَظِرْهُمْ.فَانْتَظَرَهُمْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَصَدْتُ وَمَعِي مِنْهُ فَاضِلَةٌ فَقَالَ النَّبِيُّ ﷺ لِلْقَوْمِ «كُلُوا». وَهُمْ مُحْرِمُونَ.
‘আবদুল্লাহ ইবনু আবূ ক্বাতাদাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
আমার পিতা হুদায়বিয়ার বছর রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে গেলেন। তাঁর সঙ্গীগণ ইহরাম বাঁধলেন, কিন্তু আবূ ক্বাতাদাহ্ (রাঃ) ইহরাম বাঁধলেন না। রাসূলুল্লাহ (ﷺ)-কে অবহিত করা হ‘ল যে, শত্রুরা গয়কাহ্ নামক স্থানে ওঁৎ পেতে আছে। রাসূলুল্লাহ (ﷺ) তাঁদের যাত্রা অব্যাহত রাখলেন। আবূ ক্বাতাদাহ্ (রাঃ) বলেন, আমি তাঁর সাহাবীগণের সঙ্গে ছিলাম, তাদের কতক আমার দিকে চেয়ে হাসছিল।আমি দৃষ্টি নিক্ষেপ করে একটি বন্য গাধা দেখতে পেলাম। আমি বর্শার আঘাতে তার গতিরোধ করলাম এবং সাহাবীগণের সাহায্য চাইলাম। কিন্তু তারা আমাকে সাহায্য করতে অস্বীকৃতি জানালেন। আমরা এর গোশত খেলাম এবং রাসূলুল্লাহ (ﷺ) থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আশংকাবোধ করলাম। অতএব আমি তাঁর কাছে পৌঁছার জন্য কখনো ঘোড়া হাঁকিয়ে, আবার কখনো পদব্রজে অগ্রসর হতে লাগলাম।মধ্যরাতে গিফার গোত্রের এক ব্যক্তির সাক্ষাৎ পেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম, তুমি কোথায় রাসূলুল্লাহ (ﷺ)-এর সাক্ষাৎ পেয়েছো? সে বলল, আমি তাঁকে তা‘হিন নামক স্থানে ছেড়ে এসেছি এবং তিনি সুক্ইয়া নামক স্থানে দুপুরের সময়টা যাত্রা বিরতি করার মনস্থ করেছেন। আমি (আবূ ক্বাতাদাহ্) তাঁর সাথে মিলিত হয়ে বললাম, হে আল্লাহর রাসূল! আপনার সাহাবীগণ আপনাকে সালাম জানিয়েছেন এবং আপনার জন্য আল্লাহর রহমাত কামনা করেছেন। তারা আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আশংকা করেছেন। অতএব আপনি তাদের জন্য অপেক্ষা করুন। অতএব তিনি তাদের জন্য অপেক্ষা করলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল!! আমি একটি শিকার ধরেছি এবং তার কিছু অংশ আমার কাছে অবশিষ্ট আছে। নবী (ﷺ) লোকদেরকে বললেন, তোমরা খাও। তারা ইহরাম অবস্থায় রয়েছে।
ই.ফা. ২৭২১,ই.সে. ২৭২০
সহীহ মুসলিম হাদিস ২৭৪৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে হুদায়বিয়ার বছরের একটি ঘটনা এসেছে। সাহাবীরা ইহরাম বাঁধেন, কিন্তু আবু কাতাদাহ (রাঃ) ইহরাম বাঁধেননি। পথে তিনি একটি বন্য গাধা দেখেন এবং বর্শা দিয়ে তা শিকার করেন। তিনি সঙ্গীদের সাহায্য চান, কিন্তু তারা ইহরাম অবস্থায় থাকার কারণে সাহায্য করতে অস্বীকৃতি জানান। এরপর তারা তার গোশত খান। পরে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে পৌঁছে আবু কাতাদাহ (রাঃ) ঘটনা জানান এবং বলেন, তাঁর কাছে কিছু গোশত বাকি আছে। তখন নবীজি (صلى الله عليه وسلم) লোকদের বলেন, তোমরা খাও, অথচ তারা মুহরিম ছিলেন। এখানে মূল বিষয় হলো অমুহরিমের শিকার মুহরিমদের খাওয়া। হাদিসে সাহায্য না করার বিষয়টি স্পষ্টভাবে এসেছে, যা বুঝতে গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আবু কাতাদাহ (রাঃ) তখন ইহরামমুক্ত ছিলেন।
- মুহরিম সাহাবীরা শিকারে তাঁকে সাহায্য করেননি।
- নবীজি (صلى الله عليه وسلم) ঘটনাটি শুনে লোকদের গোশত খেতে বলেছেন।
- সন্দেহ হলে সরাসরি জিজ্ঞেস করা সাহাবাদের অভ্যাস ছিল।
