১৬/৮. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২৭৪১ - অমুহরিমের শিকার ও মুহরিমদের খাওয়া
মুহরিমের জন্য শিকার করা হারাম
অমুহরিমের শিকার মুহরিমদের জন্য খাওয়া হালাল
সহীহ মুসলিম : ২৭৪১
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৭৪১
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، ح وَحَدَّثَنَا ابْنُ أَبِي، عُمَرَ - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا صَالِحُ بْنُ كَيْسَانَ، قَالَ سَمِعْتُ أَبَا مُحَمَّدٍ، مَوْلَى أَبِي قَتَادَةَ يَقُولُ سَمِعْتُ أَبَا قَتَادَةَ، يَقُولُخَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ حَتَّى إِذَا كُنَّا بِالْقَاحَةِ فَمِنَّا الْمُحْرِمُ وَمِنَّا غَيْرُ الْمُحْرِمِ إِذْ بَصُرْتُ بِأَصْحَابِي يَتَرَاءَوْنَ شَيْئًا فَنَظَرْتُ فَإِذَا حِمَارُ وَحْشٍ. فَأَسْرَجْتُ فَرَسِي وَأَخَذْتُ رُمْحِي ثُمَّ رَكِبْتُ فَسَقَطَ مِنِّي سَوْطِي فَقُلْتُ لأَصْحَابِي وَكَانُوا مُحْرِمِينَ نَاوِلُونِي السَّوْطَ . فَقَالُوا وَاللَّهِ لاَ نُعِينُكَ عَلَيْهِ بِشَىْءٍ.فَنَزَلْتُ فَتَنَاوَلْتُهُ ثُمَّ رَكِبْتُ فَأَدْرَكْتُ الْحِمَارَ مِنْ خَلْفِهِ وَهُوَ وَرَاءَ أَكَمَةٍ فَطَعَنْتُهُ بِرُمْحِي فَعَقَرْتُهُ فَأَتَيْتُ بِهِ أَصْحَابِي فَقَالَ بَعْضُهُمْ كُلُوهُ. وَقَالَ بَعْضُهُمْ لاَ تَأْكُلُوهُ. وَكَانَ النَّبِيُّ ﷺ أَمَامَنَا فَحَرَّكْتُ فَرَسِي فَأَدْرَكْتُهُ فَقَالَ «هُوَ حَلاَلٌ فَكُلُوهُ».
আবূ ক্বাতাদাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে রওনা হলাম, এমনকি ‘ক্বাহাহ্’ নামক স্থানে গিয়ে পৌঁছলাম। আমাদের কতক ইহরাম অবস্থায় এবং কতক ইহরামবিহীন অবস্থায় ছিল। আমি লক্ষ্য করলাম, আমার সঙ্গীরা একটা কিছুর দিকে তাকাচ্ছে। আমি তাকিয়ে দেখলাম, তা একটি বন্য গাধা। অতএব আমি আমার ঘোড়ার জীন বাঁধলাম এবং বল্লম তুলে নিলাম। এরপর ঘোড়ার পিঠে চেপে বসলাম। এ অবস্থায় আমার চাবুক নিচে পড়ে গেল। আমি আমার সঙ্গীদের তা তুলে দিতে বললাম, তারা ইহরাম অবস্থায় ছিল। তাই তারা আল্লাহর শপথ করে বলল, আমরা তোমাকে এ ব্যাপারে কিছুমাত্র সাহায্য করতে পারব না।অতঃপর আমি নিচে নেমে এসে তা তুললাম। অতঃপর ঘোড়ায় চড়ে গাধার পশ্চাদ্ধাবন করলাম। তা ছিল একটি টিলার আড়ালে। আমি বল্লমের আঘাতে এটাকে হত্যা করলাম। অতঃপর আমার সঙ্গীদের কাছে নিয়ে এলাম। তাদের কতক বলল, তা খাও, আর কতক বলল, খেও না। নবী (ﷺ) আমাদের সম্মুখভাগে ছিলেন। আমি ঘোড়া হাঁকিয়ে তাঁর নিকট উপস্থিত হলাম এবং তাঁকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তা হালাল, অতএব তোমরা তা খাও।
ই.ফা. ২৭১৮, ই.সে. ২৭১৭
সহীহ মুসলিম হাদিস ২৭৪১-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু কাতাদাহ (রাঃ)-এর ঘটনা এসেছে। তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সঙ্গে পথে ছিলেন। সঙ্গীদের কেউ মুহরিম ছিলেন, কেউ ছিলেন না। আবু কাতাদাহ (রাঃ) বন্য গাধা দেখেন, ঘোড়া প্রস্তুত করেন এবং শিকার করেন। তাঁর মুহরিম সঙ্গীরা তাঁকে চাবুক তুলে দেওয়াসহ কোনো সহায়তা করতে অস্বীকৃতি জানান। পরে শিকার করা গোশত নিয়ে তারা দ্বিধায় পড়েন—খাবে কি খাবে না। নবীজি (صلى الله عليه وسلم)-এর কাছে জিজ্ঞেস করলে তিনি বলেন, তা হালাল, তোমরা খাও। এখানে মূল বিষয় হলো অমুহরিমের শিকার ও মুহরিমদের খাওয়া। হাদিসে গুরুত্বপূর্ণ শর্তও দেখা যায়: মুহরিম সঙ্গীরা শিকারে সাহায্য করেননি। তাই এই বর্ণনা ইহরাম অবস্থায় শিকারের গোশত নিয়ে আলোচনা করতে খুব দরকারি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অমুহরিম আবু কাতাদাহ (রাঃ) নিজে শিকার করেছিলেন।
- মুহরিম সঙ্গীরা শিকারে তাঁকে সাহায্য করেননি।
- দ্বিধা হলে সাহাবারা নবীজি (صلى الله عليه وسلم)-এর কাছে জিজ্ঞেস করতেন।
- নবীজি (صلى الله عليه وسلم) সেই শিকারকে হালাল বলে খেতে বলেছেন।
