১৬/৮. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২৭৪৯ - হজ্জ
মুহরিমের জন্য শিকার করা হারাম
সহীহ মুসলিম : ২৭৪৯
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৭৪৯
وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ، وَإِسْحَاقُ، عَنْ جَرِيرٍ، كِلاَهُمَا عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، قَالَ كَانَ أَبُو قَتَادَةَ فِي نَفَرٍ مُحْرِمِينَ وَأَبُو قَتَادَةَ مُحِلٌّ وَاقْتَصَّ الْحَدِيثَ وَفِيهِ قَالَ «هَلْ أَشَارَ إِلَيْهِ إِنْسَانٌ مِنْكُمْ أَوْ أَمَرَهُ بِشَىْءٍ» . قَالُوا لاَ يَا رَسُولَ اللَّهِ . قَالَ «فَكُلُوا» .
‘আবদুল্লাহ ইবনু আবূ ক্বাতাদাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
আবূ ক্বাতাদাহ্ (রাঃ) ইহরামকারী একটি দলের সঙ্গে ছিলেন, কিন্তু তিনি ইহরামমুক্ত ছিলেন। হাদীসের পরবর্তী বর্ণনা পূর্ববৎ। এতে আছেঃ রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞেস করলেন, তোমাদের কেউ কি শিকারের দিকে ইঙ্গিত করেছে অথবা কোনরূপ নির্দেশ দিয়েছে? তাঁরা বললেন, হে আল্লাহর রাসূল! না। তিনি বললেন, তাহলে এটা খেতে পার।
ই.ফা. ২৭২৬, ই.সে. ২৭২৫
