১৬/১০. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২৭৬৯ - মাথার অসুখে ফিদইয়াহর আয়াত

কোন অসুবিধার কারনে ইহরাম অবস্থায় মাথা কামানো জায়িয, মাথা কামালে ফিদ্ইয়াহ্ দেয়া ওয়াজিব এবং ফিদ্ইয়ার পরিমাণ

মাথার অসুখে ফিদইয়াহর আয়াত ও করণীয়

সহীহ মুসলিমহাদিস নম্বর ২৭৬৯

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، - رضى الله عنه - قَالَ فِيَّ أُنْزِلَتْ هَذِهِ الآيَةُ ﴾ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ بِهِ أَذًى مِنْ رَأْسِهِ فَفِدْيَةٌ مِنْ صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ﴿ قَالَ فَأَتَيْتُهُ فَقَالَ «ادْنُهْ» . فَدَنَوْتُ فَقَالَ «ادْنُهْ» . فَدَنَوْتُ . فَقَالَ ﷺ «أَيُؤْذِيكَ هَوَامُّكَ " . قَالَ ابْنُ عَوْنٍ وَأَظُنُّهُ قَالَ نَعَمْ . قَالَ فَأَمَرَنِي بِفِدْيَةٍ مِنْ صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ مَا تَيَسَّرَ .

কা‘ব ইবনু ‘উজরাহ (রাঃ) হতে বর্ণিতঃ

আমার সম্পর্কে নিম্নোক্ত আয়াত নাযিল হয়েছে, “তোমাদের মধ্যে যে ব্যক্তি রোগাক্রান্ত হবে অথবা যার মাথায় কোন অসুখ হবে এবং এ কারণে সে মাথা মুড়িয়ে ফেলে, তবে তাকে ফিদ্ইয়্যাহ্ হিসেবে সাওম পালন করতে হবে অথবা সদাক্বাহ্ দিতে হবে অথবা কুরবানী করতে হবে”- (সূরা আল বাকারাঃ ১৯৬)।রাবী বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট এলাম এবং তিনি বললেন, আরও নিকটে আসো। অতএব আমি নিকটবর্তী হলাম এবং তিনি বললেন, পোকাগুলো কি তোমাকে কষ্ট দিচ্ছে? ইবনু ‘আওন (রহঃ) (নিজস্ব সূত্র পরম্পরায়) বলেন, আমার মনে হয় তিনি বলেছিলেন, হ্যাঁ। কা‘ব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে সাওম অথবা সদাক্বাহ্ কর, অথবা সহজলভ্য হলে কুরবানীর মাধ্যমে ফিদ্ইয়্যাহ্ আদায়ের নির্দেশ দিলেন।

ই.ফা. ২৭৪৬, ই.সে. ২৭৪৪

সহীহ মুসলিম হাদিস ২৭৬৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে কা‘ব ইবনু উজরাহ (রাঃ) বলেন, সূরা আল-বাকারার ১৯৬ নম্বর আয়াতের অংশ তাঁর সম্পর্কে নাযিল হয়েছে। আয়াতে বলা হয়েছে, কেউ অসুস্থ হলে বা মাথায় কষ্ট থাকলে এবং সে কারণে মাথা মুড়ালে সাওম, সদাকা বা কুরবানির মাধ্যমে ফিদইয়াহ দিতে হবে। বর্ণনায় এসেছে, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে এলে নবী (صلى الله عليه وسلم) তাঁকে কাছে আসতে বলেন এবং তাঁর মাথার পোকা তাঁকে কষ্ট দিচ্ছে কি না জিজ্ঞেস করেন। এরপর তাঁকে সাওম, ছয়জন মিসকিনের মাঝে খাদ্য দান, অথবা সহজলভ্য হলে কুরবানির মাধ্যমে ফিদইয়াহ আদায়ের নির্দেশ দেওয়া হয়। এই হাদিসে ইহরামে মাথার কষ্ট, ফিদইয়াহর আয়াত, সাওম, সদাকা ও নুসুকের বিষয় একসাথে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মাথার অসুখ বা কষ্টের ক্ষেত্রে ইহরামের বিধানে ফিদইয়াহর পথ আছে।
  • ফিদইয়াহ হিসেবে সাওম, সদাকা বা কুরবানির কথা আয়াত ও হাদিসে এসেছে।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) কষ্টের অবস্থা যাচাই করে নির্দেশ দিয়েছেন।
  • সামর্থ্য অনুযায়ী ফিদইয়াহ আদায়ের সুযোগ দেখা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন