১৬/১০. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২৭৭০ - তিন দিন সাওম বা মিসকিনকে খাবার

কোন অসুবিধার কারনে ইহরাম অবস্থায় মাথা কামানো জায়িয, মাথা কামালে ফিদ্ইয়াহ্ দেয়া ওয়াজিব এবং ফিদ্ইয়ার পরিমাণ

ইহরামে মাথা কামালে তিন ধরনের ফিদইয়াহ

সহীহ মুসলিমহাদিস নম্বর ২৭৭০

وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا سَيْفٌ، قَالَ سَمِعْتُ مُجَاهِدًا، يَقُولُ حَدَّثَنِي عَبْدُ، الرَّحْمَنِ بْنُ أَبِي لَيْلَى حَدَّثَنِي كَعْبُ بْنُ عُجْرَةَ، - رضى الله عنه - أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ وَقَفَ عَلَيْهِ وَرَأْسُهُ يَتَهَافَتُ قَمْلاً فَقَالَ " أَيُؤْذِيكَ هَوَامُّكَ ". قُلْتُ نَعَمْ. قَالَ " فَاحْلِقْ رَأْسَكَ " . قَالَ فَفِيَّ نَزَلَتْ هَذِهِ الآيَةُ ﴾ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ بِهِ أَذًى مِنْ رَأْسِهِ فَفِدْيَةٌ مِنْ صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ﴿ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ ﷺ " صُمْ ثَلاَثَةَ أَيَّامٍ أَوْ تَصَدَّقْ بِفَرَقٍ بَيْنَ سِتَّةِ مَسَاكِينَ أَوِ انْسُكْ مَا تَيَسَّرَ " .

কা‘ব ইবনু ‘উজরাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) তার নিকট দাঁড়ালেন এবং তখন তার মাথা থেকে উকুন ঝরে পড়ছিল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এগুলো কি তোমাকে কষ্ট দিচ্ছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তাহলে তোমার মাথা কামিয়ে ফেল।রাবী বলেন, অতএব আমার সম্পর্কে এ নাযিল হয়ঃ “তোমাদের মধ্যে যে ব্যক্তি রোগাক্রান্ত হবে অথবা যার মাথায় কোন অসুখ হবে (এবং এ কারণে মাথা মুড়িয়ে ফেলবে) তবে তাকে ফিদ্ইয়্যাহ্ হিসেবে সাওম পালন করতে হবে অথবা সদাক্বাহ্ দিতে হবে অথবা কুরবানী করতে হবে”- (সূরা আল বাকারা ২:১৯৬)।অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, তুমি তিনদিন সাওম পালন কর অথবা এক ফারাক্ব (তিন সা’) খাদ্য ছয়জন মিসকিনকে দান কর অথবা কুরবানী কর- যা সহজলভ্য হয়।

ই.ফা. ২৭৪৭, ই.সে. ২৭৪৫

সহীহ মুসলিম হাদিস ২৭৭০-এর সারসংক্ষেপ

এই হাদিসে কা‘ব ইবনু উজরাহ (রাঃ)-এর মাথা থেকে উকুন পড়ছিল। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, এগুলো তাঁকে কষ্ট দিচ্ছে কি না। তিনি হ্যাঁ বললে নবী (صلى الله عليه وسلم) তাঁকে মাথা কামিয়ে ফেলতে বলেন। এরপর কা‘ব (রাঃ) জানান, তাঁর বিষয়ে সেই আয়াত নাজিল হয় যেখানে অসুস্থতা বা মাথার কষ্টের কারণে ফিদইয়াহর কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁকে তিনটি পথ জানান: তিন দিন সাওম, এক ফারাক খাদ্য ছয়জন মিসকিনকে দান, অথবা সহজলভ্য হলে কুরবানী। এই হাদিসে ইহরামে মাথা কামানো, ফিদইয়াহ, মিসকিনকে খাদ্য দান এবং কুরবানির বিধান খুব পরিষ্কারভাবে বোঝা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কষ্টের কারণে ইহরামে মাথা কামানোর অনুমতি এসেছে।
  • মাথা কামানোর পর ফিদইয়াহ হিসেবে তিনটি পথ দেওয়া হয়েছে।
  • ছয়জন মিসকিনকে খাদ্য দান ফিদইয়াহর একটি পথ।
  • কুরবানির ক্ষেত্রে সহজলভ্য হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন