১৬/১২. অধ্যায়ঃ
ইহরাম অবস্থায় চোখের চিকিৎসা করানো জায়িয
সহিহ মুসলিম : ২৭৭৭
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৭৭৭
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، جَمِيعًا عَنِ ابْنِ، عُيَيْنَةَ - قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، - حَدَّثَنَا أَيُّوبُ بْنُ مُوسَى، عَنْ نُبَيْهِ بْنِ وَهْبٍ، قَالَ خَرَجْنَا مَعَ أَبَانِ بْنِ عُثْمَانَ حَتَّى إِذَا كُنَّا بِمَلَلٍ اشْتَكَى عُمَرُ بْنُ عُبَيْدِ اللَّهِ عَيْنَيْهِ فَلَمَّا كُنَّا بِالرَّوْحَاءِ اشْتَدَّ وَجَعُهُ فَأَرْسَلَ إِلَى أَبَانَ بْنِ عُثْمَانَ يَسْأَلُهُ فَأَرْسَلَ إِلَيْهِ أَنِ اضْمِدْهُمَا بِالصَّبِرِ فَإِنَّ عُثْمَانَ - رضى الله عنه - حَدَّثَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الرَّجُلِ إِذَا اشْتَكَى عَيْنَيْهِ وَهُوَ مُحْرِمٌ ضَمَّدَهُمَا بِالصَّبِرِ .
নুবায়হ ইবনু ওয়াহ্ব (রহঃ) হতে বর্ণিতঃ
আমি (ইহরাম অবস্থায়) আবান ইবন উসমান (রহঃ)-এর সাথে রওনা হলাম। আমরা 'মালাল' নামক স্থানে পৌঁছলে উমর ইবন উবাইদুল্লাহর চোখে পীড়া দেখা দিল। 'রাওহা' নামক স্থানে পৌঁছে তার চোখের ব্যথা আরও তীব্রতর হল। তিনি (নুবাইহ) আবান ইবন উসমান (রহঃ)-এর কাছে (কী করতে হবে তা) জিজ্ঞেস করার জন্য একজনকে পাঠালেন, তিনি বলে পাঠালেন, চোখে মুসব্বরের প্রলেপ দাও, কারণ উসমান (রাঃ) রসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন যে, ইহরাম অবস্থায় এক ব্যক্তির চক্ষুরোগ দেখা দিলে রসূলুল্লাহ (ﷺ) তার চোখে মুসব্বরের প্রলেপ দেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৭৫৪, ইসলামীক সেন্টারঃ ২৭৫২
