১৬/১৮. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২৮৩৭ - তামাত্তু হজ্জ ও উমরের বক্তব্য
হাজ্জ ‘উমরাতে উপভোগ করা প্রসঙ্গে
তামাত্তু হজ্জ নিয়ে জাবির রাঃ ও উমর রাঃ-এর বক্তব্য
সহীহ মুসলিম : ২৮৩৭
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৮৩৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَبِي نَضْرَةَ، قَالَ كَانَ ابْنُ عَبَّاسٍ يَأْمُرُ بِالْمُتْعَةِ وَكَانَ ابْنُ الزُّبَيْرِ يَنْهَى عَنْهَا قَالَ فَذَكَرْتُ ذَلِكَ لِجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ فَقَالَ عَلَى يَدَىَّ دَارَ الْحَدِيثُ تَمَتَّعْنَا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ . فَلَمَّا قَامَ عُمَرُ قَالَ إِنَّ اللَّهَ كَانَ يُحِلُّ لِرَسُولِهِ مَا شَاءَ بِمَا شَاءَ وَإِنَّ الْقُرْآنَ قَدْ نَزَلَ مَنَازِلَهُ فَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ كَمَا أَمَرَكُمُ اللَّهُ وَأَبِتُّوا نِكَاحَ هَذِهِ النِّسَاءِ فَلَنْ أُوتَى بِرَجُلٍ نَكَحَ امْرَأَةً إِلَى أَجَلٍ إِلاَّ رَجَمْتُهُ بِالْحِجَارَةِ .
আবূ নায্রাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
ইবনু ‘আব্বাস (রাঃ) তামাত্তু’ হজ্জ করার নির্দেশ দিতেন এবং ইবনু যুবায়র (রাঃ) তামাত্তু’ হজ্জ করতে নিষেধ করতেন। আমি বিষয়টি জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)- এর সামনে পেশ করলাম। তিনি বললেন, এ ঘটনাটি আমার সামনেই ঘটেছে। আমরা রাসূলুল্লাহ (ﷺ)- এর সঙ্গে তামাত্তু’ হজ্জ করেছি।‘উমর (রাঃ) খলীফা নির্বাচিত হওয়ার পর বললেন, আল্লাহ তা’আলা রাসূল (ﷺ)- এর জন্য যে জিনিস ইচ্ছা এবং যে কারণে ইচ্ছা হালাল করেন এবং কোরআন নাযিল হওয়া সমাপ্ত হয়েছে। অতএব তোমরা আল্লাহ তা’আলার উদ্দেশ্যে হজ্জ ও উমরা সম্পাদন কর- যেভাবে তিনি নির্দেশ দিয়েছেন এবং যেসব নারীকে তোমরা মুত্’আর (উপভোগ করার) মাধ্যমে বিবাহ করেছো- তাদের সঠিক বিবাহ বন্ধনে নিয়ে নাও। আমার নিকট মুত’আর শর্তে বিবাহকারী কোন পুরুষ লোক এলে আমি অবশ্যই তাকে রজম (প্রস্তরাঘাতে হত্যা) করব।
ই. ফা. ২৮১৪, ই.সে. ২৮১২
সহীহ মুসলিম হাদিস ২৮৩৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে তামাত্তু হজ্জ নিয়ে সাহাবীদের মধ্যে আলোচনার একটি দিক এসেছে। ইবনু আব্বাস রাঃ তামাত্তু হজ্জের নির্দেশ দিতেন, আর ইবনু যুবাইর রাঃ তা নিষেধ করতেন। বিষয়টি জাবির রাঃ-এর সামনে আনা হলে তিনি বলেন, ঘটনাটি তাঁর সামনে ঘটেছে; তারা রসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সঙ্গে তামাত্তু করেছেন। এরপর উমর রাঃ-এর বক্তব্য এসেছে। তিনি বলেন, আল্লাহ তাঁর রসূলের জন্য যা ইচ্ছা হালাল করেন এবং কুরআন নাযিল সমাপ্ত হয়েছে। তিনি লোকদের আল্লাহর নির্দেশ অনুযায়ী হজ্জ ও উমরা সম্পন্ন করতে বলেন। একই বর্ণনায় সাময়িক বিবাহ বা মুতআ সম্পর্কেও কঠোর সতর্কতা এসেছে। তাই এই হাদিসে তামাত্তু হজ্জের ঘটনার সাক্ষ্য এবং উমর রাঃ-এর প্রশাসনিক বক্তব্য একসঙ্গে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ধর্মীয় বিষয়ে সাহাবীরা প্রত্যক্ষ ঘটনার সাক্ষ্য দিতেন।
- জাবির রাঃ নবী صلى الله عليه وسلم-এর সঙ্গে তামাত্তু করার কথা জানিয়েছেন।
- উমর রাঃ হজ্জ ও উমরা আল্লাহর নির্দেশ অনুযায়ী পূর্ণ করতে বলেন।
- বর্ণনায় মুতআ বিবাহ বিষয়ে কঠোর সতর্কতাও এসেছে।
