১/৭১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২৮৫ - কিতাব ও সুন্নাহ অনুযায়ী নেতৃত্ব
আমাদের নাবী (ﷺ)-এর শারী‘আত অনুসারী প্রশাসক হিসেবে ‘ঈসা ইবনু মারইয়াম (আঃ)-এর অবতরণ
ঈসা আ. কিতাব ও সুন্নাহ অনুযায়ী নেতৃত্ব দেবেন
সহীহ মুসলিম : ২৮৫
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৮৫
وَحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنِي الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ نَافِعٍ، مَوْلَى أَبِي قَتَادَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ " كَيْفَ أَنْتُمْ إِذَا نَزَلَ فِيكُمُ ابْنُ مَرْيَمَ فَأَمَّكُمْ مِنْكُمْ " .فَقُلْتُ لاِبْنِ أَبِي ذِئْبٍ إِنَّ الأَوْزَاعِيَّ حَدَّثَنَا عَنِ الزُّهْرِيِّ عَنْ نَافِعٍ عَنْ أَبِي هُرَيْرَةَ " وَإِمَامُكُمْ مِنْكُمْ " . قَالَ ابْنُ أَبِي ذِئْبٍ تَدْرِي مَا أَمَّكُمْ مِنْكُمْ قُلْتُ تُخْبِرُنِي. قَالَ فَأَمَّكُمْ بِكِتَابِ رَبِّكُمْ تَبَارَكَ وَتَعَالَى وَسُنَّةِ نَبِيِّكُمْ ﷺ.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, তোমরা কতই না ধন্য হবে, যে সময় ‘ঈসা ইবনু মারইয়াম (আঃ) আসবেন এবং তোমাদেরই একজন তোমাদের নেতৃত্ব প্রদান করবেন। [৬৪] ওয়ালীদ ইবনু মুসলিম বলেন, আমি ইবনু আবূ যিবকে জিজ্ঞেস করলাম, আওযা’ঈ আমাদেরকে যুহরীর সূত্রে, তিনি নাফি’ হতে, তিনি আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণনা করেছেন : وَإِمَامُكُمْ مِنْكُمْ “আর তোমাদের থেকেই তোমাদের ইমাম হবে” কথাটির মর্ম জান কি? আমি বললাম, বলুন। তিনি বললেন অর্থাৎ তোমাদের প্রতিপালক প্রেরিত কিতাব ও তোমাদের নবী (ﷺ)-এর অনুসৃত আদর্শের অবলম্বনে তিনি তোমাদের নেতৃত্ব প্রদান করবেন।
[৬৪] অর্থাৎ ‘ঈসা (আঃ) শারী’আতে মুহাম্মাদীর অনুসারী হবেন। ‘ঈসা (আঃ) যদিও নবী ছিলেন, কিন্তু তাঁর নুবূওয়াতী যুগ প্রথম দুনিয়া এসে নবী হিসেবে প্রকাশ পাওয়ার পর শেষ হয়ে গেছে। কিয়ামতের পূর্বে যখন তিনি আসবেন, আমাদের নবীর উম্মত হিসেবে এসে কুরআন ও হাদীসের প্রতি আমল করবেন। (সংক্ষিপ্ত নাবাবী)ই.ফা. ২৯১; ই.সে. ৩০২
সহীহ মুসলিম হাদিস ২৮৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, তোমরা কতই না ধন্য হবে, যখন ঈসা ইবনু মারইয়াম (আঃ) আসবেন এবং তোমাদেরই একজন তোমাদের নেতৃত্ব দেবেন। এরপর বর্ণনায় “তোমাদের থেকেই তোমাদের ইমাম হবে” কথার অর্থ জানতে চাওয়া হয়। ইবনু আবু যিব ব্যাখ্যা করেন, তিনি তোমাদের প্রতিপালকের কিতাব এবং তোমাদের নবী (صلى الله عليه وسلم)-এর অনুসৃত আদর্শ অনুযায়ী নেতৃত্ব দেবেন। এই হাদিসে ঈসা (আঃ)-এর অবতরণ, নেতৃত্ব এবং কিতাব-সুন্নাহর অনুসরণের বিষয় একসঙ্গে এসেছে। এটি স্পষ্ট করে যে নেতৃত্বের মানদণ্ড ব্যক্তিগত পছন্দ নয়; আল্লাহর কিতাব ও নবীজির সুন্নাহর অনুসরণই মূল ভিত্তি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নেতৃত্বের ভিত্তি আল্লাহর কিতাব ও নবীজির সুন্নাহ হওয়া উচিত।
- ঈসা (আঃ)-এর আগমন মুসলিম উম্মতের জন্য সম্মানের বিষয়।
- হাদিসের শব্দ বুঝতে আলেমদের ব্যাখ্যা সহায়ক হতে পারে।
