১৬/৩১. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২৯০১ - আল বাত্হায় ফজর ও ইহরামের বর্ণনা

হাজ্জের মাসসমূহে ‘উমরাহ্‌ পালন করা জায়িয

আল বাত্হায় ফজর ও তামাত্তু নির্দেশের বর্ণনা

সহীহ মুসলিমহাদিস নম্বর ২৯০১

وَحَدَّثَنَاهُ إِبْرَاهِيمُ بْنُ دِينَارٍ، حَدَّثَنَا رَوْحٌ، ح وَحَدَّثَنَا أَبُو دَاوُدَ الْمُبَارَكِيُّ، حَدَّثَنَا أَبُو شِهَابٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى بْنُ كَثِيرٍ، كُلُّهُمْ عَنْ شُعْبَةَ، فِي هَذَا الإِسْنَادِ أَمَّا رَوْحٌ وَيَحْيَى بْنُ كَثِيرٍ فَقَالاَ كَمَا قَالَ نَصْرٌ أَهَلَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْحَجِّ ‏.‏ وَأَمَّا أَبُو شِهَابٍ فَفِي رِوَايَتِهِ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نُهِلُّ بِالْحَجِّ ‏.‏ وَفِي حَدِيثِهِمْ جَمِيعًا فَصَلَّى الصُّبْحَ بِالْبَطْحَاءِ ‏.‏ خَلاَ الْجَهْضَمِيَّ فَإِنَّهُ لَمْ يَقُلْهُ ‏.

শু‘বাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ

এ সূত্রে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। রাওহ্ ও ইয়াহিয়া ইবনু কাসীর (রহঃ)-এর বর্ণনায় নাস্র (রহঃ)-এর অনুরূপ কথা আছে : “রাসূলুল্লাহ (ﷺ) হজ্জের ইহরাম বাঁধলেন।” আবূ শিহাব (রহঃ)-এর বর্ণনায় আছে : “আমরা হজ্জের ইহরাম বেঁধে রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে রওনা হলাম।” তাঁদের সকলের বর্ণনায় আছে : “রাসূলুল্লাহ (ﷺ) আল বাত্বহা নামক স্থানে ফজরের সালাত আদায় করলেন।” কিন্তু আল জাহযামী (রহঃ)-এর বর্ণনায় এ কথার উল্লেখ নেই।

ই.ফা. ২৮৭৭, ই.সে. ২৮৭৬

সহীহ মুসলিম হাদিস ২৯০১-এর সারসংক্ষেপ

এই হাদিসে আগের বর্ণনার একই ঘটনা বিভিন্ন সূত্রে এসেছে। রাওহ রহঃ ও ইয়াহিয়া ইবনু কাসীর রহঃ-এর বর্ণনায় বলা হয়েছে, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم হজের ইহরাম বাঁধলেন। আর আবু শিহাব রহঃ-এর বর্ণনায় এসেছে, আমরা হজের ইহরাম বেঁধে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সঙ্গে রওনা হলাম। তাদের সবার বর্ণনায় আল বাত্হা নামক স্থানে ফজরের সালাত আদায়ের কথা আছে, তবে আল জাহযামী রহঃ-এর বর্ণনায় এ কথা নেই। এই হাদিসের মূল শিক্ষা হলো, একই ঘটনার শব্দভেদ থাকতে পারে, কিন্তু মূল বিষয়—হজের ইহরাম, মক্কায় আগমন এবং তামাত্তু সম্পর্কিত নির্দেশ—আগের বর্ণনার সাথে যুক্ত। হাদিস বোঝার সময় সূত্রের ভাষা ও অতিরিক্ত তথ্য আলাদা করে দেখা জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • একই ঘটনার বিভিন্ন সূত্রে শব্দের ভিন্নতা থাকতে পারে।
  • আল বাত্হায় ফজরের কথা কিছু বর্ণনায় এসেছে।
  • হজের ইহরাম নিয়ে রাসূল صلى الله عليه وسلم-এর সফরের ঘটনা এখানে পুনরায় এসেছে।
  • হাদিস পড়ার সময় কোন সূত্রে কোন শব্দ আছে তা খেয়াল করা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন