১৬/৩১. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২৯০৫ - তামাত্তু হজ নবীর সুন্নাহ

হাজ্জের মাসসমূহে ‘উমরাহ্‌ পালন করা জায়িয

তামাত্তু হজ আবুল কাসিম صلى الله عليه وسلم-এর সুন্নাহ

সহীহ মুসলিমহাদিস নম্বর ২৯০৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ أَبَا جَمْرَةَ الضُّبَعِيَّ، قَالَ تَمَتَّعْتُ فَنَهَانِي نَاسٌ عَنْ ذَلِكَ، فَأَتَيْتُ ابْنَ عَبَّاسٍ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ، فَأَمَرَنِي بِهَا ‏.‏ - قَالَ - ثُمَّ انْطَلَقْتُ إِلَى الْبَيْتِ فَنِمْتُ فَأَتَانِي آتٍ فِي مَنَامِي فَقَالَ عُمْرَةٌ مُتَقَبَّلَةٌ وَحَجٌّ مَبْرُورٌ - قَالَ - فَأَتَيْتُ ابْنَ عَبَّاسٍ فَأَخْبَرْتُهُ بِالَّذِي رَأَيْتُ فَقَالَ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ سُنَّةُ أَبِي الْقَاسِمِ صلى الله عليه وسلم ‏.

আবূ জামরাহ্‌ আয্‌ যুবা’ঈ (রহঃ) হতে বর্ণিতঃ

আমি তামাত্তু’ হজ্জ করলাম। কতিপয় লোক আমাকে তা করতে নিষেধ করল। আমি ইবনু ‘আব্বাস (রাঃ)-এর নিকট উপস্থিত হয়ে তাঁকে এ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি আমাকে তা করার নির্দেশ দিলেন। এরপর আমি বায়তুল্লাহ্‌তে আসলাম এবং ঘুমালাম। স্বপ্নে আমার কাছে এক ব্যক্তি এসে বলল, ‘উমরা কবুল হয়েছে এবং হজ্জও কবুল হয়েছে। আমি ইবনু ‘আব্বাস (রাঃ)-এর নিকট উপস্থিত হয়ে তাঁকে এ স্বপ্নের কথা বললাম। তিনি বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার! এতো আবুল ক্বাসিম রাসূলুল্লাহ (ﷺ)-এর সুন্নাত।

ই.ফা. ২৮৮১, ই.সে. ২৮৮০

সহীহ মুসলিম হাদিস ২৯০৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবু জামরা রহঃ বলেন, তিনি তামাত্তু হজ্জ করেছিলেন। কিছু লোক তাকে তা করতে নিষেধ করে। এরপর তিনি ইবনু আব্বাস রাঃ-এর কাছে গিয়ে এ বিষয়ে জিজ্ঞেস করেন। ইবনু আব্বাস রাঃ তাকে তামাত্তু করার নির্দেশ দেন। পরে তিনি বায়তুল্লাহতে গিয়ে ঘুমিয়ে পড়েন এবং স্বপ্নে কেউ বলেন, উমরা কবুল হয়েছে এবং হজও কবুল হয়েছে। তিনি স্বপ্নের কথা ইবনু আব্বাস রাঃ-কে জানালে ইবনু আব্বাস রাঃ বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার! এটি আবুল কাসিম রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সুন্নাহ। এই হাদিসে তামাত্তু হজ, সাহাবীর কাছে জিজ্ঞেস করা এবং নবী صلى الله عليه وسلم-এর সুন্নাহ অনুসরণের শিক্ষা স্পষ্টভাবে এসেছে। তবে স্বপ্নের অংশটি যেমন আছে তেমনভাবেই বুঝতে হবে, অতিরিক্ত দাবি করা উচিত নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তামাত্তু হজকে ইবনু আব্বাস রাঃ রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সুন্নাহ বলেছেন।
  • মানুষ নিষেধ করলে জ্ঞানী সাহাবীর কাছে জিজ্ঞেস করা হয়েছে।
  • স্বপ্নের কথা বর্ণনায় এসেছে, তবে তা বাড়িয়ে দাবি করার বিষয় নয়।
  • সুন্নাহর দলিল পেলে সেটি অনুসরণে দৃঢ় থাকা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন