১৬/৩৪. অধ্যায়ঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর তালবিয়াহ্ পাঠ এবং কুরবানীর জন্তু প্রসঙ্গে
সহিহ মুসলিম : ২৯১৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৯১৮
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي إِسْحَاقَ، وَعَبْدِ الْعَزِيزِ، بْنِ صُهَيْبٍ وَحُمَيْدٍ أَنَّهُمْ سَمِعُوا أَنَسًا، - رضى الله عنه - قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَهَلَّ بِهِمَا جَمِيعًا " لَبَّيْكَ عُمْرَةً وَحَجًّا لَبَّيْكَ عُمْرَةً وَحَجًّا
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রসূলুল্লাহ (ﷺ)-কে এভাবে হজ্জ ও উমরা উভয়ের তালবিয়া পাঠ করতে শুনেছি : “লাব্বায়কা উমরাতান ওয়া হজ্জান, লাব্বায়কা উমরাতান ওয়া হজ্জান”।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৮৯৪. ইসলামীক সেন্টারঃ ২৮৯৩
