১৬/৩৫. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২৯২৬ - রজবে উমরাহ নিয়ে আয়িশার সংশোধন
নবী (ﷺ)-এর ‘উমরার সংখ্যা ও সময়
রজবে উমরাহ নিয়ে আয়িশা (রাঃ)-এর সংশোধন
সহীহ মুসলিম : ২৯২৬
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৯২৬
وَحَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ الْبُرْسَانِيُّ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ سَمِعْتُ عَطَاءً، يُخْبِرُ قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، قَالَ كُنْتُ أَنَا وَابْنُ، عُمَرَ مُسْتَنِدَيْنِ إِلَى حُجْرَةِ عَائِشَةَ وَإِنَّا لَنَسْمَعُ ضَرْبَهَا بِالسِّوَاكِ تَسْتَنُّ - قَالَ - فَقُلْتُ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ أَعْتَمَرَ النَّبِيُّ ﷺ فِي رَجَبٍ قَالَ نَعَمْ .فَقُلْتُ لِعَائِشَةَ أَىْ أُمَّتَاهُ أَلاَ تَسْمَعِينَ مَا يَقُولُ أَبُو عَبْدِ الرَّحْمَنِ قَالَتْ وَمَا يَقُولُ قُلْتُ يَقُولُ اعْتَمَرَ النَّبِيُّ ﷺ فِي رَجَبٍ . فَقَالَتْ يَغْفِرُ اللَّهُ لأَبِي عَبْدِ الرَّحْمَنِ لَعَمْرِي مَا اعْتَمَرَ فِي رَجَبٍ وَمَا اعْتَمَرَ مِنْ عُمْرَةٍ إِلاَّ وَإِنَّهُ لَمَعَهُ . قَالَ وَابْنُ عُمَرَ يَسْمَعُ فَمَا قَالَ لاَ وَلاَ نَعَمْ . سَكَتَ .
‘উরওয়াহ্ ইবনু যুবায়র (রহঃ) হতে বর্ণিতঃ
আমি ও ইবনু ‘উমর (রাঃ) ‘আয়িশা (রাঃ)-এর ঘরে ঠেস দিয়ে বসেছিলাম এবং আমরা মিসওয়াক দিয়ে তাঁর দাঁত মাজার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। রাবী বলেন, আমি বললাম, হে আবূ ‘আবদুর রহমান (ইবনু ‘উমর)! নবী (ﷺ) কি রজব মাসে উমরাহ করেছেন? তিনি বললেন, হ্যাঁ। আমি (‘উরওয়াহ্) বললাম, হে আম্মা! আপনি কি শুনতে পাচ্ছেন আবূ ‘আবদুর রহমান কী বলছেন? তিনি বললেন, সে কী বলছে? আমি বললাম, তিনি বলছেন, নবী (ﷺ) রজব মাসে উমরাহ করেছেন।তিনি বললেন, আল্লাহ তা‘আলা আবূ ‘আবদুর রহমানকে ক্ষমা করুন। আমার জীবনের শপথ, তিনি রজব মাসে কখনও উমরাহ করেননি। আর তিনি যখনই উমরাহ করেছেন, অবশ্যই আবূ ‘আবদুর রহমান তাঁর সঙ্গে ছিল। রাবী বলেন, ইবনু ‘উমর (রাঃ) কথাগুলো শুনছিলেন, কিন্তু তিনি হ্যাঁ-ও বলেননি এবং না-ও বলেননি, বরং নীরব ছিলেন।
ই.ফা. ২৯০২, ই.সে. ২৯০১
সহীহ মুসলিম হাদিস ২৯২৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে উরওয়া (রহঃ) বলেন, তিনি ও ইবনু উমর (রাঃ) আয়িশা (রাঃ)-এর ঘরের পাশে ছিলেন এবং তাঁর মিসওয়াকের শব্দ শুনছিলেন। উরওয়া ইবনু উমর (রাঃ)-কে জিজ্ঞেস করলেন, নবী صلى الله عليه وسلم কি রজব মাসে উমরাহ করেছেন? তিনি বললেন, হ্যাঁ। উরওয়া বিষয়টি আয়িশা (রাঃ)-কে জানালে তিনি বলেন, আল্লাহ আবু আব্দুর রহমানকে ক্ষমা করুন; নবী صلى الله عليه وسلم রজবে কখনও উমরাহ করেননি, আর তিনি যখনই উমরাহ করেছেন, ইবনু উমর তাঁর সঙ্গে ছিলেন। ইবনু উমর (রাঃ) কথাগুলো শুনেও হ্যাঁ বা না বলেননি, নীরব ছিলেন। এই হাদিসে ভুল সংশোধন, রজবে উমরাহর দাবি এবং নীরবতার বিষয়টি এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আয়িশা (রাঃ) রজবে উমরাহর বক্তব্য সংশোধন করেছেন।
- ভুল তথ্য শুনলে প্রমাণসহ কোমলভাবে সংশোধন করা যায়।
- ইবনু উমর (রাঃ) সংশোধনের পর নীরব থেকেছেন—এটিও বর্ণনায় উল্লেখ আছে।
