১৬/৩৬. অধ্যায়ঃ
রমাযান মাসের ‘উমরার ফাযীলাত
সহিহ মুসলিম : ২৯২৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৯২৯
وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، حَدَّثَنَا يَزِيدُ، - يَعْنِي ابْنَ زُرَيْعٍ - حَدَّثَنَا حَبِيبٌ، الْمُعَلِّمُ عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لاِمْرَأَةٍ مِنَ الأَنْصَارِ يُقَالُ لَهَا أُمُّ سِنَانٍ " مَا مَنَعَكِ أَنْ تَكُونِي حَجَجْتِ مَعَنَا " . قَالَتْ نَاضِحَانِ كَانَا لأَبِي فُلاَنٍ - زَوْجِهَا - حَجَّ هُوَ وَابْنُهُ عَلَى أَحَدِهِمَا وَكَانَ الآخَرُ يَسْقِي عَلَيْهِ غُلاَمُنَا . قَالَ " فَعُمْرَةٌ فِي رَمَضَانَ تَقْضِي حَجَّةً . أَوْ حَجَّةً مَعِي " .
ইবনু ‘আব্বাস (রাঃ হতে বর্ণিতঃ
নবী (ﷺ) উম্মু সিনান নামের এক আনসারী মহিলাকে বললেন: আমাদের সাথে হজ্জ করতে তোমাকে কিসে বাধা দিল? মহিলা বলল, অমুকের পিতা- তার স্বামীর দুইটি পানি বহনকারী উট আছে। এর একটি নিয়ে সে ও তার ছেলে হজ্জে গিয়েছে। অপরটির সাহায্যে আমাদের গোলাম পানি বহন করছে। রসূলুল্লাহ (ﷺ) বললেন, তাহলে রমজান মাসের উমরাহ হজ্জের সমান অথবা তিনি বলেছেন, আমাদের সঙ্গে একটি হজ্জের সমান।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৯০৫, ইসলামীক সেন্টারঃ ২৯০৪
