১৬/৪৭. অধ্যায়ঃ
‘আরাফাহ্ থেকে মুযদালিফায় প্রত্যাবর্তন এবং মুযদালিফায় এ রাতের মাগরিব ও ‘ইশার সালাত একত্রে আদায় করা মুস্তাহাব
সহিহ মুসলিম : ২৯৯৪
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৯৯৪
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ عُقْبَةَ، عَنْ كُرَيْبٍ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا أَتَى النَّقْبَ الَّذِي يَنْزِلُهُ الأُمَرَاءُ نَزَلَ فَبَالَ - وَلَمْ يَقُلْ أَهْرَاقَ - ثُمَّ دَعَا بِوَضُوءٍ فَتَوَضَّأَ وُضُوءًا خَفِيفًا فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ الصَّلاَةَ . فَقَالَ " الصَّلاَةُ أَمَامَكَ " .
উসামাহ্ ইবনু যায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
যে উপত্যকায় মক্কার সম্মানিত লোকেরা অবতরণ করত, রসূলুল্লাহ (ﷺ) সেখানে অবতরণ করে পেশাব করলেন। তিনি পানি ঢেলে দেয়ার কথা উল্লেখ করেননি। এরপর রসূলুল্লাহ (ﷺ) ওজুর পানি চাইলেন এবং হালকা ওজু করলেন। আমি বললাম, হে আল্লাহর রসূল! সালাত। তিনি বললেন, সালাত সামনে এগিয়ে আদায় করা হবে।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৯৬৯, ইসলামীক সেন্টারঃ ২৯৬৭
