১৬/৫৭. অধ্যায়ঃ
পাথর নিক্ষেপের পূর্বে কুরবানী করা, কুরবানী ও পাথর নিক্ষেপের পূর্বে মাথা মুড়ানো এবং এসবের আগে ত্বওয়াফ করা জায়িয প্রসঙ্গ
সহিহ মুসলিম : ৩০৪৭
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩০৪৭
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عِيسَى بْنِ، طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ وَقَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ بِمِنًى لِلنَّاسِ يَسْأَلُونَهُ فَجَاءَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَمْ أَشْعُرْ فَحَلَقْتُ قَبْلَ أَنْ أَنْحَرَ . فَقَالَ " اذْبَحْ وَلاَ حَرَجَ " . ثُمَّ جَاءَهُ رَجُلٌ آخَرُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَمْ أَشْعُرْ فَنَحَرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ فَقَالَ " ارْمِ وَلاَ حَرَجَ " . قَالَ فَمَا سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ شَىْءٍ قُدِّمَ وَلاَ أُخِّرَ إِلاَّ قَالَ " افْعَلْ وَلاَ حَرَجَ " .
‘আবদুল্লাহ ইবনু ‘আমর ইবনু ‘আস (রাঃ) হতে বর্ণিতঃ
বিদায় হজ্জকালে রাসূলুল্লাহ (ﷺ) লোকদের সঙ্গে মিনায় অবস্থান করলেন—যাতে তারা প্রয়োজনীয় বিষয় তাঁর কাছ থেকে জেনে নিতে পারে। এ সময় এক ব্যক্তি এসে বলল, ‘হে আল্লাহর রাসূল! না জানার কারণে আমি কুরবানি করার পূর্বে মাথা কামিয়ে ফেলেছি।’ তিনি বললেন: ‘কোন দোষ নেই, তুমি কুরবানি কর।’ অতঃপর এক ব্যক্তি তাঁর নিকট উপস্থিত হয়ে বলল, ‘হে আল্লাহর রাসূল! আমি জানতাম না, ফলে পাথর নিক্ষেপের পূর্বে কুরবানি করে ফেলেছি।’ তিনি বললেন: ‘অসুবিধা নেই, তুমি পাথর নিক্ষেপ কর।’ রাবি বলেন, অজ্ঞতাবশত কাজ আগে অথবা পরে করা সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ)–এর নিকট জিজ্ঞেস করা হলেই তিনি বলেন, ‘তুমি এখন করে নাও, তাতে কোন দোষ নেই।’
ইসলামী ফাউন্ডেশনঃ ৩০২২, ইসলামীক সেন্টারঃ ৩০১৯
