১৬/৫৭. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩০৪৮ - পাথর নিক্ষেপ ও কুরবানির ভুল ক্রম
পাথর নিক্ষেপের পূর্বে কুরবানী করা, কুরবানী ও পাথর নিক্ষেপের পূর্বে মাথা মুড়ানো এবং এসবের আগে ত্বওয়াফ করা জায়িয প্রসঙ্গ
হজ্জে রমী ও কুরবানির ক্রম ভুল হলে করণীয়
সহীহ মুসলিম : ৩০৪৮
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩০৪৮
وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عِيسَى بْنُ طَلْحَةَ التَّيْمِيُّ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ، يَقُولُ وَقَفَ رَسُولُ اللَّهِ ﷺ عَلَى رَاحِلَتِهِ فَطَفِقَ نَاسٌ يَسْأَلُونَهُ فَيَقُولُ الْقَائِلُ مِنْهُمْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَمْ أَكُنْ أَشْعُرُ أَنَّ الرَّمْىَ قَبْلَ النَّحْرِ فَنَحَرْتُ قَبْلَ الرَّمْىِ . فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «فَارْمِ وَلاَ حَرَجَ».قَالَ وَطَفِقَ آخَرُ يَقُولُ إِنِّي لَمْ أَشْعُرْ أَنَّ النَّحْرَ قَبْلَ الْحَلْقِ فَحَلَقْتُ قَبْلَ أَنْ أَنْحَرَ . فَيَقُولُ «انْحَرْ وَلاَ حَرَجَ». قَالَ فَمَا سَمِعْتُهُ يُسْأَلُ يَوْمَئِذٍ عَنْ أَمْرٍ مِمَّا يَنْسَى الْمَرْءُ وَيَجْهَلُ مِنْ تَقْدِيمِ بَعْضِ الأُمُورِ قَبْلَ بَعْضٍ وَأَشْبَاهِهَا إِلاَّ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «افْعَلُوا ذَلِكَ وَلاَ حَرَجَ».
‘আবদুল্লাহ ইবনু ‘আম্র ইবনু ‘আস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সওয়ারীর উপর অবস্থান করলেন। লোকেরা তাঁকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করতে থাকল। তাদের কেউ জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! আমি জানতাম না যে, কুরবানীর পূর্বে পাথর নিক্ষেপ করতে হয়। তাই আমি পাথর নিক্ষেপের পূর্বে কুরবানী করে ফেলেছি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ পাথর নিক্ষেপ কর, এতে কোন দোষ হবে না।অপর ব্যক্তি এসে বলল, আমি জানতাম না যে, মাথা কামানোর পূর্বে কুরবানী করতে হবে। অতএব আমি কুরবানীর পূর্বে মাথা কামিয়ে ফেলেছি। তিনি বললেনঃ কোন দোষ নেই, তুমি কুরবানী কর। রাবী বলেন, মানুষ অজ্ঞতাবশতঃ যেসব কাজের ক্ষেত্রে পরেরটি আগে করে ফেলেছে, এ সম্পর্কে বা এ জাতীয় বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ)–কে জিজ্ঞেস করা হলেই আমি তাঁকে বলতে শুনেছি: তোমরা তা করে নাও, এতে কোন দোষ হবে না।
ই.ফা. ৩০২৩, ই.সে. ৩০২০
সহীহ মুসলিম হাদিস ৩০৪৮-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় দেখা যায়, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সাওয়ারীর উপর অবস্থান করছিলেন এবং মানুষ হজ্জের কাজ নিয়ে তাঁকে প্রশ্ন করছিল। একজন বললেন, তিনি জানতেন না যে কুরবানির আগে পাথর নিক্ষেপ করতে হয়, তাই আগে কুরবানি করে ফেলেছেন। রাসূল صلى الله عليه وسلم বললেন, পাথর নিক্ষেপ কর, কোনো দোষ হবে না। আরেকজন বললেন, তিনি কুরবানির আগে মাথা কামিয়ে ফেলেছেন। তাকেও বলা হলো, কুরবানি কর, কোনো দোষ নেই। হাদিসের ভাষা থেকে বোঝা যায়, ভুলগুলো ছিল ভুলে যাওয়া বা না জানার কারণে। তাই হজ্জের কাজ আগে-পিছে হয়ে গেলে আতঙ্ক না করে সঠিক কাজটি পরে করা এবং জিজ্ঞেস করা জরুরি। এই হাদিসের প্রধান কীওয়ার্ড হলো হজ্জে ভুল ক্রম, রমী, কুরবানি ও মাথা কামানো।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হজ্জে না জানা বিষয় রাসূল صلى الله عليه وسلم-এর কাছে সরাসরি জিজ্ঞেস করা হয়েছে।
- রমী ও কুরবানির ক্রম নিয়ে অজ্ঞতাবশত ভুল হলে সহজতা আছে।
- ভুল কাজের পরে বাকি কাজ ছেড়ে দেওয়া নয়; বরং তা সম্পন্ন করতে হবে।
- ইবাদতের ক্ষেত্রে জ্ঞান নিয়ে কাজ করা নিরাপদ পথ।
