১৬/৫৮. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩০৫৭ - হজ্জ
কুরবানীর দিন ত্বওয়াফুল ইফাযাহ্ সম্পন্ন করা উত্তম
সহীহ মুসলিম : ৩০৫৭
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩০৫৭
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ الأَزْرَقُ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ قُلْتُ أَخْبِرْنِي عَنْ شَىْءٍ، عَقَلْتَهُ عَنْ رَسُولِ اللَّهِ ﷺ أَيْنَ صَلَّى الظُّهْرَ يَوْمَ التَّرْوِيَةِ قَالَ بِمِنًى . قُلْتُ فَأَيْنَ صَلَّى الْعَصْرَ يَوْمَ النَّفْرِ قَالَ بِالأَبْطَحِ - ثُمَّ قَالَ - افْعَلْ مَا يَفْعَلُ أُمَرَاؤُكَ .
আবদুল আযীয ইবনু রুফাই (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আনাস ইবনু মালিক (রাঃ)-কে বললাম, আপনার যা স্মরণ আছে সে সম্পর্কে আমাকে অবহিত করুন যে, রাসূলুল্লাহ (ﷺ) তালবিয়ার দিন (৮ই যিলহজ্জ) যুহরের সালাত কোথায় আদায় করেছেন? তিনি বললেন, মিনায়। আমি বললাম (হজ্জ সমাপনান্তে) বিদায়ের দিন তিনি ‘আসরের সালাত কোথায় আদায় করেছেন? তিনি বললেন, আবত্বাহ উপত্যকায়। অতঃপর তিনি বললেন, তোমরা প্রশাসকগণ যা করেন, তদ্রুপ কর।
ই.ফা. ৩০৩২, ই.সে. ৩০২৯
