১/৭. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৩১ - আল্লাহর ইবাদত ও যাকাতের শিক্ষা

তাওহীদ ও রিসলাতের শাহাদাত এবং ইসলামের বিধানের দিকে আহবান

আল্লাহর ইবাদত, সালাত ও যাকাতের সরল শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩১

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ جَمِيعًا عَنْ وَكِيعٍ، - قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا وَكِيعٌ، - عَنْ زَكَرِيَّاءَ بْنِ إِسْحَاقَ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ، عَنْ أَبِي مَعْبَدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، - قَالَ أَبُو بَكْرٍ رُبَّمَا قَالَ وَكِيعٌ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ مُعَاذًا، - قَالَ بَعَثَنِي رَسُولُ اللَّهِ ﷺ قَالَ " إِنَّكَ تَأْتِي قَوْمًا مِنْ أَهْلِ الْكِتَابِ . فَادْعُهُمْ إِلَى شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ فَتُرَدُّ فِي فُقَرَائِهِمْ فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَإِيَّاكَ وَكَرَائِمَ أَمْوَالِهِمْ وَاتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّهُ لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ حِجَابٌ» .

মু‘আয ইবনু জাবাল (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মু’আয ইবনু জাবাল (রাঃ)-কে ইয়ামানের প্রশাসক করে পাঠানোর সময় বলেছিলেন তুমি আহলে কিতাব সম্প্রদায়ের নিকট যাচ্ছ। তাদের প্রথম যে দা‘ওয়াত দিবে তা হলো, মহান মহিমাময় আল্লাহর ‘ইবাদাতের দিকে আহবান করা। যখন তারা আল্লাহকে চিনে নিবে তখন তাদের জানিয়ে দিবে যে, আল্লাহ তা’আলা তাদের জন্য দিন ও রাতে পাঁচ ওয়াক্ত সালাত ফার্য করেছেন।তারা তা করলে তাদের জানিয়ে দিবে যে, আল্লাহ তাদের উপর যাকাত ফার্য করেছেন। তাদের সম্পদ ধনীদের থেকে আদায় করা হবে এবং তা তাদের গরীবদের মাঝে বিতরণ করা হবে। এর প্রতি আনুগত্য প্রদর্শন করলে তুমি তাদের থেকে তা আদায় করবে কিন্তু তাদের উত্তম মালগুলো গ্রহণ করা থেকে সাবধান থাকবে। আর মাযলুমের বদ-দু‘আকে ভয় করবে। কেননা তার (দু‘আর) ও আল্লাহর মাঝে কোন পর্দা নেই।

ই.ফা. ৩১; ই.সে. ৩১

সহীহ মুসলিম হাদিস ৩১-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم মু‘আয ইবনু জাবাল (রাঃ)-কে ইয়ামানে পাঠানোর সময় গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। তিনি বলেন, তুমি আহলে কিতাবের কাছে যাচ্ছ। তাই তাদের প্রথম দাওয়াত হবে মহান আল্লাহর ইবাদতের দিকে। যখন তারা আল্লাহকে চিনবে, তখন তাদের জানাতে হবে যে দিন ও রাতে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ। এরপর জানাতে হবে যে তাদের উপর যাকাত ফরজ, যা ধনীদের সম্পদ থেকে নেওয়া হবে এবং গরিবদের মধ্যে দেওয়া হবে। তারা মানলে যাকাত আদায় করা হবে, কিন্তু তাদের ভালো ভালো মাল নেওয়া থেকে সাবধান থাকতে হবে। এই হাদিসে দাওয়াতের নিয়ম, সালাতের ফরজিয়ত, যাকাতের বিধান এবং ন্যায় আচরণের শিক্ষা একসাথে এসেছে। বিশেষ করে যাকাত আদায়ের ক্ষেত্রে অতিরিক্ত চাপ বা ভালো সম্পদ নেওয়া থেকে বিরত থাকার নির্দেশ খুব গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দাওয়াতের শুরু হবে আল্লাহর ইবাদতের আহ্বান দিয়ে।
  • পাঁচ ওয়াক্ত সালাত দিন-রাতের ফরজ ইবাদত।
  • যাকাত ধনী থেকে নিয়ে গরিবদের মাঝে দেওয়া হবে।
  • যাকাত আদায়ে মানুষের উত্তম মাল বেছে নেওয়া থেকে সতর্ক থাকতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন