১৬/৬৮. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩১২১ - কাবার ভেতরে সালাত
হাজ্জ পালনকারী ও অন্যান্যের জন্য কা‘বাহ্ ঘরের অভ্যন্তরে প্রবেশ এবং সলাত আদায় করা, এর সকল পাশে দু‘আ করা মুস্তাহাব
কাবার ভেতরে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সালাত
সহীহ মুসলিম : ৩১২১
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩১২১
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ الْكَعْبَةَ هُوَ وَأُسَامَةُ وَبِلاَلٌ وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ الْحَجَبِيُّ فَأَغْلَقَهَا عَلَيْهِ ثُمَّ مَكَثَ فِيهَا . قَالَ ابْنُ عُمَرَ فَسَأَلْتُ بِلاَلاً حِينَ خَرَجَ مَا صَنَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ جَعَلَ عَمُودَيْنِ عَنْ يَسَارِهِ وَعَمُودًا عَنْ يَمِينِهِ وَثَلاَثَةَ أَعْمِدَةٍ وَرَاءَهُ - وَكَانَ الْبَيْتُ يَوْمَئِذٍ عَلَى سِتَّةِ أَعْمِدَةٍ - ثُمَّ صَلَّى .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) নিজে এবং উসামাহ্, বিলাল ও ‘উসমান ইবনু ত্বল্হাহ্ আল হাজাবী (রাঃ) কা’বার অভ্যন্তরে প্রবেশ করলেন। অতঃপর তিনি ভিতর থেকে দরজা বন্ধ করে দিলেন এবং কিছুক্ষণ সেখানে অবস্থান করলেন। বলেন, বের হয়ে আসলে আমি বিলালকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কী করেছেন? তিনি বললেন, তিনি দু’টি থাম নিজের বাঁ দিকে, একটি থাম ডান পাশে এবং তিনটি থাম পিছনে রেখে সালাত আদায় করলেন। তৎকালে বায়তুল্লাহ ছয়টি থামের উপর দন্ডায়মান ছিল।
ই.ফা. ৩০৯৬, ই.সে. ৩০৯৩
সহীহ মুসলিম হাদিস ৩১২১-এর সারসংক্ষেপ
এই হাদিসে বায়তুল্লাহর অভ্যন্তরে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর প্রবেশ ও সালাতের ঘটনা এসেছে। তিনি উসামা, বিলাল এবং উসমান ইবন তালহা (রাঃ)-কে সঙ্গে নিয়ে কা’বার ভিতরে প্রবেশ করেন। দরজা বন্ধ করা হয় এবং তিনি কিছুক্ষণ সেখানে অবস্থান করেন। পরে ইবন উমর (রাঃ) বিলাল (রাঃ)-কে জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ভিতরে কী করেছেন। বিলাল (রাঃ) জানান, তিনি সালাত আদায় করেছেন। বর্ণনায় সালাতের অবস্থানও উল্লেখ আছে—দুইটি থাম বাঁ দিকে, একটি থাম ডান পাশে এবং তিনটি থাম পেছনে রেখে। তখন কা’বা ছয়টি থামের উপর ছিল। এই হাদিসে কাবার ভেতরে সালাতের জায়গা সম্পর্কে সরাসরি সাহাবীর জিজ্ঞাসা ও উত্তর এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) কা’বার ভেতরে প্রবেশ করেছিলেন।
- বিলাল (রাঃ)-এর মাধ্যমে কা’বার ভেতরে সালাত আদায়ের খবর জানা যায়।
- ইবন উমর (রাঃ) ঘটনার বিস্তারিত জানতে প্রশ্ন করেন।
- হাদিসে সালাতের স্থানের বর্ণনাও সংরক্ষিত হয়েছে।
