১৬/৭১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩১৪২ - অক্ষম পিতার পক্ষ থেকে হজ্জ
বিকলাঙ্গ, বার্ধক্য ইত্যাদির কারণে অক্ষম ব্যক্তির পক্ষ হতে অথবা মৃত ব্যক্তির পক্ষ হতে হাজ্জ সম্পাদন
অক্ষম পিতার পক্ষ থেকে হজ্জ: খাস’আম নারীর প্রশ্ন
সহীহ মুসলিম : ৩১৪২
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩১৪২
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ، يَسَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ كَانَ الْفَضْلُ بْنُ عَبَّاسٍ رَدِيفَ رَسُولِ اللَّهِ ﷺ فَجَاءَتْهُ امْرَأَةٌ مِنْ خَثْعَمَ تَسْتَفْتِيهِ فَجَعَلَ الْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا وَتَنْظُرُ إِلَيْهِ فَجَعَلَ رَسُولُ اللَّهِ ﷺ يَصْرِفُ وَجْهَ الْفَضْلِ إِلَى الشِّقِّ الآخَرِ . قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَرِيضَةَ اللَّهِ عَلَى عِبَادِهِ فِي الْحَجِّ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا لاَ يَسْتَطِيعُ أَنْ يَثْبُتَ عَلَى الرَّاحِلَةِ أَفَأَحُجُّ عَنْهُ قَالَ «نَعَمْ» . وَذَلِكَ فِي حَجَّةِ الْوَدَاعِ .
‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
ফায্ল ইবনু ‘আব্বাস (রাঃ) সওয়ারীতে রাসূলুল্লাহ (ﷺ)-এর পিছনে উপবিষ্ট ছিলেন। এমতাবস্থায় খাস’আম গোত্রের এক মহিলা তাঁর নিকট মাসআলাহ্ জিজ্ঞেস করতে আসলো। ফায্লও তার দিকে তাকাচ্ছিল এবং মহিলাটিও ফায্লের দিকে তাকাচ্ছিল। রাসূলুল্লাহ (ﷺ) ফায্ল-এর মুখমণ্ডল অন্যদিকে ঘুরিয়ে দিলেন। মহিলাটি বলল, হে আল্লাহর রাসূল! আল্লাহ তাঁর বান্দাদের উপর যে হজ্জ ফরজ করেছেন- তা আমার বৃদ্ধ পিতার উপরও ফরজ হয়েছে, কিন্তু তিনি বাহনের উপর অবস্থান করতে অক্ষম। আমি কি তার পক্ষ থেকে হজ্জ করতে পারি? তিনি বললেনঃ হ্যাঁ, এটা বিদায় হজ্জের সময়কার ঘটনা। [৩৩]
[৩৩] এ হাদীস হতে কয়েকটি মাসআলা প্রমাণিত হয়-(১) এ সওয়ারীর উপর দু’জন মানুষের আরোহণ করা জায়িয,(২) প্রয়োজন হলে অপরিচিত মহিলার কণ্ঠ শ্রবণ করা বৈধ,(৩) অপরিচিত মহিলার প্রতি দৃষ্টিপাত করা হারাম,(৪) হাতের দ্বারা সৎ কাজের আদেশ কর, যেমন রাসূল (ﷺ) নিজ হাতে ফায্ল (রাঃ)-এর চেহারা ফিরিয়ে দিলেন,(৫) অক্ষম ব্যক্তির পক্ষ হতে হাজ্জ আদায় বৈধ, ঐ রকমই মৃতের পক্ষ হতে আদায় করাও বৈধ,(৬) পুরুষের পক্ষ হতে মহিলার হাজ্জ করা বৈধ, পিতা-মাতার খিদমাত করা তাদের পক্ষ হতে হাজ্জ আদায় এবং তাদের ভরণ-পোষণের ব্যবস্থা করা অত্যাবশ্যক,(৭) যে ব্যক্তির উপর হাজ্জ ফারয হয়েছে কিন্তু সফর করার ক্ষমতা নেই সে অন্যকে দিয়ে হাজ্জ করিয়ে নিতে পারে, এটা ইমাম শাফি’ঈ এবং অধিকাংশ উলামার অভিমত।ই.ফা. ৩১১৭, ই.সে. ৩১১৪
সহীহ মুসলিম হাদিস ৩১৪২-এর সারসংক্ষেপ
এই হাদিসে বিদায় হজ্জের সময়ের একটি ঘটনা এসেছে। ফজল ইবন আব্বাস (রাঃ) রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর পিছনে সাওয়ারিতে ছিলেন। খাস’আম গোত্রের এক মহিলা মাসআলা জিজ্ঞেস করতে এলেন। ফজল তাঁর দিকে তাকাচ্ছিলেন এবং মহিলাটিও ফজলের দিকে তাকাচ্ছিলেন; তখন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم ফজলের মুখ অন্য দিকে ঘুরিয়ে দিলেন। এরপর মহিলা জিজ্ঞেস করলেন, তাঁর বৃদ্ধ পিতার উপর আল্লাহর ফরজ হজ্জ এসে গেছে, কিন্তু তিনি বাহনের উপর স্থির থাকতে অক্ষম। তিনি কি পিতার পক্ষ থেকে হজ্জ করতে পারবেন? নবী صلى الله عليه وسلم বললেন, “হ্যাঁ।” এখানে মূল শিক্ষা বদলি হজ্জ বা অক্ষম ব্যক্তির পক্ষ থেকে হজ্জের অনুমতি। পাশাপাশি দৃষ্টি সংযত করার নববী আদবও ঘটনায় দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বাহনে বসতে অক্ষম বৃদ্ধ পিতার পক্ষ থেকে হজ্জ করার অনুমতি এসেছে।
- নবী صلى الله عليه وسلم খাস’আম নারীর প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন।
- ফজলের মুখ ঘুরিয়ে দেওয়ার মাধ্যমে দৃষ্টি সংযত রাখার আদব দেখা যায়।
- হজ্জের মাসআলা জানতে সাহাবিরা সরাসরি নবী صلى الله عليه وسلم-এর কাছে প্রশ্ন করতেন।
