১৬/৭৬. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩১৬৯ - সফর থেকে ফেরার তাকবির ও দোয়া
হাজ্জের সফর ইত্যাদি থেকে প্রত্যাবর্তন করে যে দু‘আ পড়তে হয়
সফর থেকে ফেরার দোয়া ও তাকবিরের সুন্নাহ
সহীহ মুসলিম : ৩১৬৯
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩১৬৯
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، ح. وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا يَحْيَى، - وَهُوَ الْقَطَّانُ - عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ إِذَا قَفَلَ مِنَ الْجُيُوشِ أَوِ السَّرَايَا أَوِ الْحَجِّ أَوِ الْعُمْرَةِ إِذَا أَوْفَى عَلَى ثَنِيَّةٍ أَوْ فَدْفَدٍ كَبَّرَ ثَلاَثًا ثُمَّ قَالَ «لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ سَاجِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ صَدَقَ اللَّهُ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ».
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসুলুল্লাহ (ﷺ) জিহাদ, অভিযান, হজ অথবা ‘উমরাহ করে ফিরে আসার সময় যখন কোন উঁচু টিলা বা কংকরময় উচ্চভূমিতে আরোহণ করতেন তখন তিনবার “আল্ল-হু আকবার” (আল্লাহ সর্বশ্রেষ্ঠ) ধ্বনি দিতেন, এরপর এ দোয়া পড়তেন। (অর্থ) “আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। তিনি একক, তাঁর কোন শারীক নেই। তাঁরই রাজত্ব (বা সার্বভৌমত্ব), তাঁর জন্য সমস্ত প্রশংসা এবং তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান। (আমরা) প্রত্যাবর্তনকারী, তাওবাকারী, ‘ইবাদতকারী, আমাদের প্রতিপালককে সিজদাকারী ও প্রশংসাকারী। আল্লাহ তাঁর ওয়াদা পূর্ণ করেছেন, তাঁর বান্দাকে সাহায্য করেছেন এবং একাই সম্মিলিত বাহিনীকে পরাজিত করেছেন”।
ই.ফা. ৩১৪৪, ই.সে. ৩১৪২
সহীহ মুসলিম হাদিস ৩১৬৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সফর থেকে ফেরার দোয়া শেখানো হয়েছে। তিনি জিহাদ, অভিযান, হজ্জ অথবা উমরা থেকে ফিরে কোনো উঁচু জায়গায় উঠলে তিনবার ‘আল্লাহু আকবার’ বলতেন। এরপর তিনি তাওহীদের কথা বলতেন—আল্লাহ এক, তাঁর কোনো শরীক নেই, রাজত্ব ও প্রশংসা তাঁরই। দোয়ায় ফিরে আসা, তাওবা করা, ইবাদত করা, সিজদা করা এবং রবের প্রশংসা করার কথা আছে। শেষ অংশে আল্লাহর ওয়াদা পূর্ণ হওয়া, তাঁর বান্দাকে সাহায্য করা এবং সম্মিলিত বাহিনীকে একাই পরাজিত করার কথা স্মরণ করা হয়েছে। তাই সফর শেষে কৃতজ্ঞতা, তাওবা ও তাওহীদ একসাথে প্রকাশ করা এই হাদিসের মূল শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সফর থেকে ফেরার পথে আল্লাহর বড়ত্ব ঘোষণা করা সুন্নাহ।
- হজ্জ, উমরা বা অন্য সফর শেষে তাওবা ও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।
- দোয়ায় তাওহীদ, ইবাদত ও আল্লাহর সাহায্যের কথা স্মরণ করা হয়েছে।
- সফরের সফলতা নিজের শক্তি নয়, আল্লাহর অনুগ্রহ হিসেবে দেখা দরকার।
