১৬/৭৯. অধ্যায়ঃ
হাজ্জ, ‘উমরাহ্ ও ‘আরাফাহ্ দিবসের ফাযীলাত
সহিহ মুসলিম : ৩১৭৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩১৭৯
حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، وَأَحْمَدُ بْنُ عِيسَى، قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مَخْرَمَةُ بْنُ بُكَيْرٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ يُونُسَ بْنَ يُوسُفَ، يَقُولُ عَنِ ابْنِ الْمُسَيَّبِ، قَالَ قَالَتْ عَائِشَةُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَا مِنْ يَوْمٍ أَكْثَرَ مِنْ أَنْ يُعْتِقَ اللَّهُ فِيهِ عَبْدًا مِنَ النَّارِ مِنْ يَوْمِ عَرَفَةَ وَإِنَّهُ لَيَدْنُو ثُمَّ يُبَاهِي بِهِمُ الْمَلاَئِكَةَ فَيَقُولُ مَا أَرَادَ هَؤُلاَءِ ".
সা’ঈদ ইবনুল মুসাইয়্যাব (রহঃ) হতে বর্ণিতঃ
আয়েশা (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আরাফা দিবসের তুলনায় এমন কোন দিন নেই- যেদিন আল্লাহ সর্বাধিক লোককে দোজখের আগুন থেকে মুক্তি দান করেন। আল্লাহ নিকটবর্তী হন, অতঃপর বান্দাদের সম্পর্কে ফেরেশতাদের সামনে গৌরব করেন এবং বলেনঃ তারা কী উদ্দেশ্যে সমবেত হয়েছে (বা তারা কী চায়)?
ইসলামী ফাউন্ডেশনঃ ৩১৫৪, ইসলামীক সেন্টারঃ ৩১৫১
