১/৭৬. অধ্যায়ঃ
সিদরাতুল মুনতাহার আলোচনা।
সহিহ মুসলিম : ৩২৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩২৩
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ الشَّيْبَانِيِّ، سَمِعَ زِرَّ بْنَ حُبَيْشٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ { لَقَدْ رَأَى مِنْ آيَاتِ رَبِّهِ الْكُبْرَى} قَالَ رَأَى جِبْرِيلَ فِي صُورَتِهِ لَهُ سِتُّمِائَةِ جَنَاحٍ .
‘আবদুল্লাহ হতে বর্ণিতঃ
“তিনি তো তাঁর প্রতিপালকের মহান নিদর্শনাবলী দেখেছিলেন”-(সূরা আন-নাজম ৫৩ : ১৮)। আবদুল্লাহ (রাঃ) বলেন, রসূলুল্লাহ (ﷺ) জিবরীল (আঃ)-কে তাঁর আকৃতিতে দেখেছিলেন, তাঁর ছয়শ ডানা আছে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৩১, ইসলামীক সেন্টারঃ ৩৪২
