১৬/৯৫. অধ্যায়ঃ
তিন মাসজিদ ব্যতীত সফরের প্রস্তুতি নেয়া যায় না
সহিহ মুসলিম : ৩২৭৭
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩২৭৭
وَحَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ، أَنَّ عِمْرَانَ بْنَ أَبِي أَنَسٍ، حَدَّثَهُ أَنَّ سَلْمَانَ الأَغَرَّ حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يُخْبِرُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّمَا يُسَافَرُ إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ مَسْجِدِ الْكَعْبَةِ وَمَسْجِدِي وَمَسْجِدِ إِيلِيَاءَ " .
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কেবলমাত্র তিনটি মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে: কা’বা মসজিদ, আমার এ মসজিদ এবং ইলিয়ার মসজিদ (বায়তুল মুকাদ্দাস)।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩২৫২, ইসলামীক সেন্টারঃ ৩২৪৯
