১৬/৯৬. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩২৭৮ - তাকওয়ার উপর প্রতিষ্ঠিত মসজিদ
যে মসজিদের ভিত্তি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত তার বর্ননা এবং তা হল মদীনায় মাসজিদে নাবাবী (ﷺ)
তাকওয়ার উপর প্রতিষ্ঠিত মসজিদ কোনটি
সহীহ মুসলিম : ৩২৭৮
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩২৭৮
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ حُمَيْدٍ الْخَرَّاطِ، قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ مَرَّ بِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قُلْتُ لَهُ كَيْفَ سَمِعْتَ أَبَاكَ يَذْكُرُ فِي الْمَسْجِدِ الَّذِي أُسِّسَ عَلَى التَّقْوَى قَالَ قَالَ أَبِي دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ ﷺ فِي بَيْتِ بَعْضِ نِسَائِهِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الْمَسْجِدَيْنِ الَّذِي أُسِّسَ عَلَى التَّقْوَى قَالَ فَأَخَذَ كَفًّا مِنْ حَصْبَاءَ فَضَرَبَ بِهِ الأَرْضَ ثُمَّ قَالَ «هُوَ مَسْجِدُكُمْ هَذَا». - لِمَسْجِدِ الْمَدِينَةِ - قَالَ فَقُلْتُ أَشْهَدُ أَنِّي سَمِعْتُ أَبَاكَ هَكَذَا يَذْكُرُهُ.
আবূ সালামাহ্ ইবনু 'আবদুর রহমান (রহঃ) হতে বর্ণিতঃ
আবু সা’ঈদ আল খুদরী (রাঃ)-এর পুত্র ‘আব্দুর রহমান (রহঃ) আমার নিকট দিয়ে যাচ্ছিলেন। আমি তাঁকে জিজ্ঞেস করলাম ‘যে মসজিদের ভিত্তি তাকওয়ার উপর স্থাপিত হয়েছে” সে মসজিদ সম্পর্কে আপনার পিতাঁকে আপনি কিরূপ বলতে শুনেছেন? তিনি বলেন, আমার পিতা আমাকে বলেছেন, তাঁর কোন এক স্ত্রীর ঘরে আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট উপস্থিত হলাম। আমি বললাম হে আল্লাহর রাসূল! সে মসজিদ কোনটি যার ভিত্তি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে?রাবী (আবু সাঈদ) বলেন, তিনি একমুষ্টি কাঁকর তুলে তা জমিনের বুকে নিক্ষেপ করলেন, অতঃপর বললেন, “তা তোমাদের এ মসজিদ মদীনার মসজিদ।” রাবী (আবু সালামাহ্) বলেন, এখন আমি বললাম, আমি সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চিত আমিও আপনার পিতাঁকে এভাবেই ঐ মসজিদের উল্লেখ করতে শুনেছি।
ই.ফা. ৩২৫৩, ই.সে. ৩২৫০
সহীহ মুসলিম হাদিস ৩২৭৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু সাঈদ আল খুদরি (রাঃ)-এর বর্ণনা এসেছে। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, যে মসজিদের ভিত্তি তাকওয়ার উপর স্থাপিত—সে মসজিদ সম্পর্কে তিনি তাঁর পিতার কাছ থেকে কী শুনেছেন। তাঁর পিতা জানান, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলেন, সেই মসজিদ কোনটি? রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এক মুষ্টি কাঁকর নিয়ে জমিনে ফেলেন এবং বলেন, এটি তোমাদের এই মসজিদ—অর্থাৎ মদিনার মসজিদ। এই হাদিসে মসজিদে নববীর আরেকটি মর্যাদা জানা যায়। এখানে সালাতের সংখ্যাগত ফজিলত নয়, বরং তাকওয়ার উপর প্রতিষ্ঠিত মসজিদ হিসেবে পরিচয়ের বিষয় এসেছে। বর্ণনার শেষে আবু সালামা (রহঃ) বলেন, তিনিও একইভাবে আবু সাঈদের পিতাকে বলতে শুনেছেন। এতে বর্ণনার শক্তি ও স্পষ্টতা আরও বোঝা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মদিনার মসজিদকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত মসজিদ বলা হয়েছে।
- সাহাবিরা অস্পষ্ট বিষয় সরাসরি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে জিজ্ঞেস করতেন।
- মসজিদে নববীর মর্যাদা বিভিন্ন দিক থেকে এসেছে।
- একই বর্ণনা শুনে সাক্ষ্য দেওয়া হাদিস সংরক্ষণের সতর্কতা দেখায়।
