১৬/৯৭. অধ্যায়ঃ
কুবা মাসজিদের ফাযীলাত এবং তাতে সলাত আদায় ও তা যিয়ারাতের ফাযীলাত
সহিহ মুসলিম : ৩২৮৪
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩২৮৪
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ، اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَأْتِي قُبَاءً رَاكِبًا وَمَاشِيًا .
‘আব্দুল্লাহ ইবনু দীনার (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি আবদুল্লাহ ইবন উমর (রাঃ)-কে বলতে শুনেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বাহনে চড়ে এবং পদব্রজে কুবায় আসতেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩২৫৯, ইসলামীক সেন্টারঃ ৩২৫৬[৪৪] ক্বাযী আয়ায (রহঃ) বলেন, উসামাহ্ বলেন যে, “আপনি কি আপনার ঘরে অবতরণ করবেন? এ উদ্দেশ্য হল, যেখানে আপনি বসবাস করতেন। কেননা সে ঘর আবূ ত্বালিব এর ছিল এবং তিনি রসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর লালন-পালনের দায়িত্বে ছিলেন। ধারণা করা হয় যে, উকায়ল সব ঘর বিক্রি করে মালিকানা ত্যাগ করেছিলেন, যেমন আবূ সুফ্ইয়ান ও অন্যান্য কাফিররা মুহাজিরদের সব ঘরবাড়ি বিক্রি করে দিয়েছিল আর এ হাদীস থেকে জানা যায় যে, মুসলিম কাফিরের সম্পদের ওয়ারিস হতে পারে না এ মত সকল ‘আলিমের।
