১৭/৩. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩৩১২ - বিবাহ
মুত্‘আহ্ বিবাহ বৈধ ছিল, পরে তা বাতিল করা হয়, অতঃপর বৈধ করা হয়, আবার বাতিল করা হয় এবং ক্বিয়ামাত পর্যন্ত স্থির থাকবে
সহীহ মুসলিম : ৩৩১২
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৩১২
وَحَدَّثَنِي أَحْمَدُ بْنُ سَعِيدِ بْنِ صَخْرٍ الدَّارِمِيُّ، حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عُمَارَةُ بْنُ غَزِيَّةَ، حَدَّثَنِي الرَّبِيعُ بْنُ سَبْرَةَ الْجُهَنِيُّ، عَنْ أَبِيهِ، قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ عَامَ الْفَتْحِ إِلَى مَكَّةَ . فَذَكَرَ بِمِثْلِ حَدِيثِ بِشْرٍ . وَزَادَ قَالَتْ وَهَلْ يَصْلُحُ ذَاكَ وَفِيهِ قَالَ إِنَّ بُرْدَ هَذَا خَلَقٌ مَحٌّ .
সাবরাহ আল জুহানী (রাঃ)-এর সুত্র হতে বর্ণিতঃ
আমরা মাক্কাহ্ বিজয়ের বছর রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে মাক্কায় রওনা হলাম ..... বাকি অংশ উপরোক্ত হাদিসের অনুরূপ। তবে এতে রয়েছে, স্ত্রীলোকটি বলল, ‘‘এটা কি ঠিক হবে? ’’ আর (আমার সঙ্গী) বলল, ‘‘তার চাদরটি পুরাতন এবং ছিঁড়ে গেছে।’’
ই.ফা. ৩২৮৭, ই.সে. ৩২৮৫
