১৭/৪. অধ্যায়ঃ
কোন মহিলাকে তার ফুফুর কিংবা তার খালার সাথে একত্রে বিবাহ করা হারাম
সহিহ মুসলিম : ৩৩৩১
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৩৩১
وَحَدَّثَنِي أَبُو مَعْنٍ الرَّقَاشِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، أَنَّهُ كَتَبَ إِلَيْهِ عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تُنْكَحُ الْمَرْأَةُ عَلَى عَمَّتِهَا وَلاَ عَلَى خَالَتِهَا " .
আবূ হুরায়রাহ্ (রাযিঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন মহিলাকে বিয়ে করা যাবে না তার ফুফুর উপরে এবং তার খালার উপরে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৩০৬, ইসলামীক সেন্টারঃ ৩৩০৪
