১/৭৯. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩৩৪ - আল্লাহর নূরের পর্দা ও আমল পেশ
রাসূলুল্লাহ (ﷺ)-এর বাণী- নিশ্চয়ই আল্লাহ্ তা‘আলাকে নিদ্রা স্পর্শ করে না; তিনি (ﷺ) আরও বলেনঃ “নূরই তাঁর আড়াল, যদি তা প্রকাশ পেত তাহলে তাঁর চেহারার জ্যোতি সৃষ্টি জগতের যতদুর পর্যন্ত পৌঁছতো তা পুড়ে ছারখার করে দিতো”
আল্লাহ ঘুমান না—নূরের পর্দা ও আমল পেশের হাদিস
সহীহ মুসলিম : ৩৩৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৩৪
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ قَامَ فِينَا رَسُولُ اللَّهِ ﷺ بِخَمْسِ كَلِمَاتٍ فَقَالَ " إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لاَ يَنَامُ وَلاَ يَنْبَغِي لَهُ أَنْ يَنَامَ يَخْفِضُ الْقِسْطَ وَيَرْفَعُهُ يُرْفَعُ إِلَيْهِ عَمَلُ اللَّيْلِ قَبْلَ عَمَلِ النَّهَارِ وَعَمَلُ النَّهَارِ قَبْلَ عَمَلِ اللَّيْلِ حِجَابُهُ النُّورُ - وَفِي رِوَايَةِ أَبِي بَكْرٍ النَّارُ - لَوْ كَشَفَهُ لأَحْرَقَتْ سُبُحَاتُ وَجْهِهِ مَا انْتَهَى إِلَيْهِ بَصَرُهُ مِنْ خَلْقِهِ ".- وَفِي رِوَايَةِ أَبِي بَكْرٍ عَنِ الأَعْمَشِ وَلَمْ يَقُلْ حَدَّثَنَا .
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
একবার রাসূলুল্লাহ (ﷺ) আমাদের সামনে দাঁড়িয়ে পাঁচটি কথা বললেনঃ(১) আল্লাহ্ কখনও নিদ্রা যান না।(২) নিদ্রিত হওয়া তাঁর সাজেও না।(৩) তিনি তাঁর ইচ্ছানুসারে মীযান (দাঁড়িপাল্লা) নামান এবং উত্তোলন করেন।(৪) দিনের পূর্বেই রাতের সকল আমল তাঁর কাছে পেশ করা হয়। রাতের পূর্বেই দিনের সকল আমল তাঁর কাছে পেশ করা হয়।(৫) তিনি নূরের পর্দায় আচ্ছাদিত। আবূ বকর (রহঃ)-এর আরেক বর্ণনায় النُّورُ (আলো) এর পরিবর্তে النَّارُ (আগুন) শব্দের উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যদি সে আবরণ খুলে দেয়া হয়, তবে তাঁর নূরের আলোচ্ছটা সৃষ্টি জগতের দৃশ্যমান সব কিছু ভস্ম করে দিবে।
ই.ফা. ৩৪২, ই সে. ৩৫৩
সহীহ মুসলিম হাদিস ৩৩৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) পাঁচটি গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি জানান, আল্লাহ কখনও ঘুমান না এবং ঘুম তাঁর জন্য শোভন নয়। তিনি মীযান নামান ও উত্তোলন করেন। দিনের আগে রাতের আমল এবং রাতের আগে দিনের আমল তাঁর কাছে পেশ করা হয়। আরও বলা হয়েছে, তিনি নূরের পর্দায় আচ্ছাদিত; আর যদি সেই আবরণ সরানো হয়, তবে তাঁর নূরের আলোচ্ছটা সৃষ্টি জগতের দৃশ্যমান সব কিছু ভস্ম করে দেবে। এই হাদিসে “আল্লাহ ঘুমান না”, “আমল পেশ করা হয়”, “নূরের পর্দা” এবং “মীযান” মূল বিষয়। হাদিসটি আল্লাহর মহিমা, তাঁর পূর্ণ জ্ঞান এবং বান্দার আমল তাঁর কাছে পৌঁছানোর কথা মনে করিয়ে দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহ ঘুমান না; তাঁর জ্ঞান ও কর্তৃত্ব সবসময় পূর্ণ।
- বান্দার রাত ও দিনের আমল আল্লাহর কাছে পেশ করা হয়।
- আল্লাহর মহিমা মানুষের কল্পনার বাইরে—এ বিষয়ে বিনয়ী থাকা দরকার।
- নিজের আমলের হিসাব সম্পর্কে সচেতন থাকা উচিত।
