১৭/১৪. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৩৩৯২ - নবী গৃহে অনুমতি ও পর্দা

স্বীয় ক্রীতদাসীকে আযাদ করে বিবাহ করার ফাযীলাত প্রসঙ্গে

নবী গৃহে অনুমতি ও পর্দার আয়াতের শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৩৯২

قَالَ أَنَسٌ وَشَهِدْتُ وَلِيمَةَ زَيْنَبَ فَأَشْبَعَ النَّاسَ خُبْزًا وَلَحْمًا وَكَانَ يَبْعَثُنِي فَأَدْعُو النَّاسَ فَلَمَّا فَرَغَ قَامَ وَتَبِعْتُهُ فَتَخَلَّفَ رَجُلاَنِ اسْتَأْنَسَ بِهِمَا الْحَدِيثُ لَمْ يَخْرُجَا فَجَعَلَ يَمُرُّ عَلَى نِسَائِهِ فَيُسَلِّمُ عَلَى كُلِّ وَاحِدَةٍ مِنْهُنَّ ‏"‏ سَلاَمٌ عَلَيْكُمْ كَيْفَ أَنْتُمْ يَا أَهْلَ الْبَيْتِ ‏"‏ ‏.‏ فَيَقُولُونَ بِخَيْرٍ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ وَجَدْتَ أَهْلَكَ فَيَقُولُ ‏"‏ بِخَيْرٍ ‏"‏ ‏.‏ فَلَمَّا فَرَغَ رَجَعَ وَرَجَعْتُ مَعَهُ فَلَمَّا بَلَغَ الْبَابَ إِذَا هُوَ بِالرَّجُلَيْنِ قَدِ اسْتَأْنَسَ بِهِمَا الْحَدِيثُ فَلَمَّا رَأَيَاهُ قَدْ رَجَعَ قَامَا فَخَرَجَا فَوَاللَّهِ مَا أَدْرِي أَنَا أَخْبَرْتُهُ أَمْ أُنْزِلَ عَلَيْهِ الْوَحْىُ بِأَنَّهُمَا قَدْ خَرَجَا فَرَجَعَ وَرَجَعْتُ مَعَهُ فَلَمَّا وَضَعَ رِجْلَهُ فِي أُسْكُفَّةِ الْبَابِ أَرْخَى الْحِجَابَ بَيْنِي وَبَيْنَهُ وَأَنْزَلَ اللَّهُ تَعَالَى هَذِهِ الآيَةَ ‏{‏ لاَ تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلاَّ أَنْ يُؤْذَنَ لَكُمْ‏}‏ الآيَةَ ‏.

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

আমি নিজে যায়নাব (রাঃ)-এর ওয়ালীমাহ্ অনুষ্ঠানে ছিলাম। সে অনুষ্ঠানে রাসূলুল্লাহ (ﷺ) লোকদের তৃপ্তি সহকারে রুটি ও গোশত আহার করিয়ে ছিলেন। সে ওয়ালীমার দা‘ওয়াত দেয়ার জন্য তিনি আমাকে পাঠিয়েছিলেন। তিনি যখন ওয়ালীমার কাজ শেষ করে উঠলেন আমিও তাঁর পিছনে চললাম। তখনও দু’জন লোক ঘরে কথাবার্তায় ব্যস্ত রইল, তাঁরা বের হল না।তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর স্ত্রীগনের নিকট গেলেন এবং প্রত্যেককেই ‘আস্সালামু আলায়কুম’ বলে সালাম জানিয়ে জিজ্ঞেস করলেন, হে গৃহবাসী! তোমরা কেমন আছো? উত্তরে প্রত্যেকেই বলেন, “আমরা ভাল আছি, হে আল্লাহ্‌র রাসূল! আপনি আপনার নব পরিণীতাকে কেমন পেয়েছেন? বললেন, ভালই। তিনি যখন এ কাজ শেষ করে ফিরে এলেন আমিও তাঁর সঙ্গে ফিরে এলাম। যখন তিনি দরজার কাছে এলেন- দেখলেন যে, সে দু’জন আলোচনায় রত আছে। তাঁরা তাঁকে ফিরে যেতে দেখে উঠে চলে গেল।আনাস (রাঃ) বলেন, আল্লাহর শপথ! আমার মনে নেই, ঘর থেকে ঐ দু’জন লোকের বের হয়ে যাওয়ার কথা আমি তাঁকে জানিয়ে ছিলাম, না এ ব্যাপারে তাঁর উপর ওহী নাযিল হয়েছিল। তিনি আবার ফিরে এলেন এবং আমিও তাঁর সঙ্গে ফিরে এলাম। যখন তিনি দরজার চৌকাঠে পা রাখলেন তখন তিনি আমার ও তাঁর মাঝে পর্দা টেনে দিলেন, আর আল্লাহ এ আয়াত অবতীর্ণ করেন- “তোমরা নবীর ঘরে তাঁর বিনা অনুমতিতে প্রবেশ করবে না।”

ই.ফা. ৩৩৬৫, ই.সে. ৩৩৬৪

সহীহ মুসলিম হাদিস ৩৩৯২-এর সারসংক্ষেপ

এই হাদিসে যায়নাব (রাঃ)-এর ওয়ালীমার ঘটনা এসেছে। আনাস (রাঃ) নিজে সেই ওয়ালীমায় ছিলেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মানুষকে রুটি ও গোশত খাইয়েছিলেন এবং আনাস (রাঃ)-কে দাওয়াতের জন্য পাঠিয়েছিলেন। খাওয়া শেষে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) উঠলেন, কিন্তু দুইজন লোক ঘরে আলাপ করতে থাকল এবং বের হল না। নবী (صلى الله عليه وسلم) তাঁর স্ত্রীগণের কাছে গিয়ে সালাম দিলেন এবং তাঁদের খোঁজ নিলেন। পরে ফিরে এসে দেখলেন তারা এখনও বসে আছে। যখন তারা বের হয়ে গেল, তখন তিনি ঘরে প্রবেশ করলেন এবং আনাস (রাঃ)-এর সঙ্গে নিজের মাঝে পর্দা টেনে দিলেন। এরপর আল্লাহর আয়াত নাযিল হয়—নবীর ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। এই হাদিসে অতিথির আদব, নবী গৃহের সম্মান, অনুমতির গুরুত্ব এবং পর্দার বিধানের ঘটনা সরাসরি এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কারো ঘরে প্রবেশের ক্ষেত্রে অনুমতির আদব গুরুত্বপূর্ণ।
  • খাওয়ার পর অযথা দীর্ঘ আলাপে বসে থাকা উচিত নয়, বিশেষ করে এতে গৃহস্বামী কষ্ট পেলে।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) স্ত্রীদের সালাম দিয়ে তাঁদের খোঁজ নিতেন।
  • পর্দার আয়াত একটি নির্দিষ্ট ঘটনার পর নাযিল হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন