১৭/১৫. অধ্যায়ঃ
যায়নাব বিনতু জাহ্শকে বিবাহ করা, পর্দার হুমুম নাযিল হওয়া এবং বিবাহের ওয়ালীমাহ্ সাবিত হওয়া
সহিহ মুসলিম : ৩৩৯৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৩৯৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَبَّادِ بْنِ جَبَلَةَ بْنِ أَبِي رَوَّادٍ، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدٌ، - وَهُوَ ابْنُ جَعْفَرٍ - حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ مَا أَوْلَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى امْرَأَةٍ مِنْ نِسَائِهِ أَكْثَرَ أَوْ أَفْضَلَ مِمَّا أَوْلَمَ عَلَى زَيْنَبَ . فَقَالَ ثَابِتٌ الْبُنَانِيُّ بِمَا أَوْلَمَ قَالَ أَطْعَمَهُمْ خُبْزًا وَلَحْمًا حَتَّى تَرَكُوهُ .
আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিতঃ
যায়নাব (রাঃ)-এর জন্য রাসূলুল্লাহ (ﷺ) এত অধিক পরিমাণ অথবা উত্তমভাবে ওয়ালীমা করেছিলেন, যা তিনি তাঁর সহধর্মিণীদের কারো জন্য করেননি। সাবিত বুনানি জিজ্ঞেস করেন, তিনি কী দিয়ে ওয়ালীমা করেছিলেন? তিনি (আনাস রাঃ) বললেন, সবাইকে তিনি রুটি ও গোশত খাওয়ালেন। এমনকি তারা উদ্বৃত্ত রেখে গেল।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৩৬৯, ইসলামীক সেন্টারঃ ৩৩৬৮
