১/৮. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৩৪ - ঈমান, রিসালাত ও নিরাপত্তা

লোকদের বিরুদ্ধে জিহাদের নির্দেশ যতক্ষণ না তারা স্বীকার করে যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই, মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রাসূল এবং সলাত কায়িম করে, যাকাত দেয়, নবী যে শারী‘আতের বিধান এনেছেন তার প্রতি ঈমান আনে, যে ব্যক্তি এসব করবে সে তার জান মালের নিরাপত্তা লাভ করবে; তবে শারী‘আত সম্মত কারণ ব্যতীত, তার অন্তরের খবর আল্লাহর কাছে; যে ব্যক্তি যাকাত দিতে ও ইসলামের অন্যান্য বিধান পালন করতে অস্বীকার করে তার বিরুদ্ধে যুদ্ধ করার এবং ইসলামের বৈশিষ্ট্যসমূহ প্রতিষ্ঠার ব্যাপারে ইমামের গুরুত্বারোপ করার নির্দেশ

ঈমানের সাক্ষ্য ও জান-মালের নিরাপত্তার শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৪

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي الدَّرَاوَرْدِيَّ - عَنِ الْعَلاَءِ، ح وَحَدَّثَنَا أُمَيَّةُ بْنُ بِسْطَامَ، - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا رَوْحٌ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْقُوبَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ ﷺ قَالَ " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَيُؤْمِنُوا بِي وَبِمَا جِئْتُ بِهِ فَإِذَا فَعَلُوا ذَلِكَ عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ إِلاَّ بِحَقِّهَا وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ "

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেছেন, “আল্লাহ ব্যতীত প্রকৃত কোন ইলাহ নেই”- এ কথার সাক্ষ্য না দেয়া পর্যন্ত এবং আমার প্রতি ও আমি যা নিয়ে এসেছি তার প্রতি ঈমান না আনা পর্যন্ত লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি। এগুলো মেনে নিলে তারা তাদের জান-মালের নিরাপত্তা লাভ করবে- তবে শারী‘আত সম্মত কারণ ছাড়া। আর তাদের হিসাব-নিকাশ আল্লাহর কাছে।

ই.ফা. ৩৪; ই.সে. ৩৪

সহীহ মুসলিম হাদিস ৩৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, তিনি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছেন যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, তাঁর প্রতি ঈমান আনে এবং তিনি যা নিয়ে এসেছেন তাতে ঈমান আনে। তারা তা করলে তাদের রক্ত ও সম্পদ নিরাপদ হবে; তবে শরীয়তসম্মত কারণ থাকলে আলাদা। আর তাদের হিসাব আল্লাহর কাছে। এই বর্ণনায় শুধু মুখে বলা নয়, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর প্রতি ঈমান এবং তিনি যা এনেছেন তা মেনে নেওয়ার কথাও এসেছে। তাই তাওহীদ, রিসালাত এবং আল্লাহর কাছে হিসাব—এই তিনটি বিষয় এখানে প্রধান। হাদিসটি ঈমানের সাক্ষ্য, লা ইলাহা ইল্লাল্লাহ, রিসালাতের স্বীকৃতি এবং জান-মালের নিরাপত্তা নিয়ে সরাসরি কথা বলে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তাওহীদের সঙ্গে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর প্রতি ঈমানও গুরুত্বপূর্ণ।
  • রাসূলুল্লাহ صلى الله عليه وسلم যা এনেছেন তা মেনে নেওয়ার কথা হাদিসে এসেছে।
  • জান-মালের নিরাপত্তার সঙ্গে শরীয়তসম্মত সীমা উল্লেখ করা হয়েছে।
  • মানুষের প্রকৃত হিসাব আল্লাহর কাছে ফিরে যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন